• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

অর্থের অভাবে মৃত্যুর মুখে তিন মাসের শিশু নাছিবা।

Reporter Name / ২৫০ Time View
Update : বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

অর্থের অভাবে মৃত্যুর মুখে তিন মাসের শিশু নাছিবা
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।

একটি নিষ্পাপ শিশুর জীবন আজ কেবল অর্থের অভাবে নিভে যেতে বসেছে। নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বীর আহম্মদপুর গ্রামের তিন মাসের শিশু নাছিবা মারাত্মক হার্টের জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে।

শিশুটির বাবা বিজয় ও মা নাদিয়া পেশায় দিনমজুর। দিন আনে দিন খাওয়া এই নিম্নবিত্ত পরিবারটির জীবনে কখনোই সচ্ছলতা ছিল না। তবুও নিজের রক্ত-মাংসের সন্তানকে বাঁচাতে তারা সবটুকু উজাড় করে দিয়েছেন। ধারদেনা, মানুষের কাছে হাত পাতা, নিজের খাবার বাদ দিয়ে—যা কিছু সম্ভব ছিল, তাই করেছেন। কিন্তু এখন তাদের আর কোনো পথ খোলা নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, নাছিবার হার্টের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা ছাড়া শিশুটির জীবন রক্ষা করা অত্যন্ত কঠিন। অথচ সেই চিকিৎসার খরচ এই পরিবারের সাধ্যের বহু বাইরে। অর্থের অভাবে বর্তমানে শিশুটির চিকিৎসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম।

প্রতিদিন শিশুটিকে কোলে নিয়ে মা নাদিয়া নিঃশব্দে কাঁদেন। কখনো কখনো নাছিবা বুক চেপে ধরে অসহায়ের মতো তাকিয়ে থাকে মায়ের মুখের দিকে—যেন কিছু বলতে চায়, কিন্তু বলতে পারে না। বাবার চোখে তখন জল জমে ওঠে, অথচ মেয়ের সামনে শক্ত থাকার চেষ্টা করেন তিনি। সন্তানের কষ্টের কাছে বাবা-মায়ের সব শক্তি আজ পরাজিত।

গ্রামের মানুষজন জানান, ছোট্ট নাছিবার কান্না যেন এখন পুরো এলাকার কান্না। একটি ফুটফুটে শিশুর জীবন শুধু অর্থের অভাবে ঝরে যেতে বসেছে—এই বাস্তবতা এলাকাবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে।

এমতাবস্থায় শিশুটির পরিবার সমাজের বিত্তবান, দয়ালু, মানবিক ও হৃদয়বান মানুষের কাছে করুণ কণ্ঠে সহায়তার আবেদন জানিয়েছে। তারা বলেন,
“আমাদের মেয়েটার বয়স মাত্র তিন বছর। ও এখনো পৃথিবীটা ঠিক করে দেখেনি। আপনাদের সামান্য সাহায্যই ওর বেঁচে থাকার একমাত্র আশার আলো।”

এলাকাবাসী ও সচেতন মহলও সকল মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন—
একটু সহানুভূতি, একটু দয়া, একটু সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জন্য। কারণ আজ নাছিবার জন্য সাহায্যের হাত না বাড়ালে হয়তো খুব শিগগিরই একটি নিষ্পাপ প্রাণ হারিয়ে যাবে।

মানবতা আজ কঠিন পরীক্ষার মুখে।
একটি শিশুর জীবন বাঁচানোই হতে পারে আমাদের সবচেয়ে বড় মানবিক কাজ।
আজ নাছিবার জন্য সাহায্যের হাত বাড়ান—
কারণ একটি জীবন বাঁচানো মানেই একটি ভবিষ্যৎ রক্ষা করা।যদি কেউ সাহায্য করতে চান নগদ /বিকাশ 01405081664


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts