• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন |
  • English Version

শাপলা কাব এ্যাওয়ার্ডে আমলাপাড়া আদর্শ শিশু বিদ্যালয়ের চমক

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জ জেলার ৩০ জন শিশু শাপলা কাব এ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছে। এরমধ্যে ২৩টি এ্যাওয়ার্ড পেয়ে নারায়ণগঞ্জবাসী চমক দেখালো আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়। নারায়ণগঞ্জ হাই স্কুল পেয়েছে ১টি, আইডিয়াল স্কুল পেয়েছে ২টি, বেইলি স্কুল ২টি ও আড়াইহাজার স্কুল পেয়েছে ২টি এ্যাওয়ার্ড। নারায়ণগঞ্জের শিশুরা স্কাউটিংয়ে অগ্রগামী।

 

স্কাউটিংয়ে রয়েছে অনেক দিক।   স্কাউটিং নেতৃত্বদানে করে তোলে পারদর্শী। ছোটবেলা থেকেই একটি দলে থাকার মজা এবং কাজগুলো ভাগ করে নেওয়ার শিক্ষা দিয়ে দেয় স্কাউটিং। ফলে কাজটা কীভাবে শেষ করা যাবে কিংবা কাকে দিয়ে করালে ভালো হবে, সেই নেতৃত্বগুণ থাকে একজন স্কাউটের মধ্যে। সকলকে বুঝিয়ে একসঙ্গে কাজ করার আনন্দ স্কাউটিংয়ে থাকে। ফলে নতুন করে কোনো কিছুই বুঝে নিতে হয় না; জীবনের সকল কাজেই সফলভাবে নেতৃত্ব দিতে পারে সে। আবার কারও সঙ্গে থেকেও শেষ করতে পারে যে কোনো কাজ।

 

এসব গুণের স্বীকৃতিস্বরূপ স্কাউটদের দেওয়া হয় অ্যাওয়ার্ড। কাবদের শাপলা কাব অ্যাওয়ার্ড, স্কাউটদের প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড, রোভারদের প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ডপ্রাপ্ত স্কাউটদের নাম লিখে রাখা হয় সযত্নে।

 

স্কাউটিং সকলকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। সকল মানবিক গুণাবলি কমবেশি দেখা যায় স্কাউটদের মধ্যে। নিয়ম-শৃঙ্খলা মেনে চলা এবং সকলের সাহায্যে এগিয়ে যাওয়ার মনোভাব থাকে তাদের মধ্যে।

 

বাংলাদেশে স্কাউটিং এগিয়ে যাচ্ছে নিজ গতিতে। ছেলে-মেয়েরা স্কাউটিংয়ের মধ্য দিয়ে হয়ে উঠছে আত্মনির্ভরশীল। নানান শিক্ষার মধ্য দিয়ে বাড়ছে তাদের দক্ষতা, তাও এক নির্মল আনন্দের মধ্য দিয়ে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts