• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন |
  • English Version

বন্দরে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন


বন্দরে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক কারবারিরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পূর্ব আদমপুর এলাকার মৃত বাদল মিয়ার ছেলে ওসমান (২২) ও একই এলাকার দায়েন মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী মৃদুল (২২)।

ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক মাসুদ রানা বাদী হয়ে ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৬(৫)২৬। ধৃতদের সোমবার (১৮ মে) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৫টায় বন্দর থানার  সোনাকান্দা নোয়াদ্দা কড়ইতলাস্থ মায়ের দোয়া কাজী ইলেকট্রিক হাউজের সামনে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts