• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

সরকারি কর্মচারীদের আন্দোলন ঠেকাতে শাস্তির পরিধি বাড়িয়ে আইন পাস

Reporter Name / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

[ad_1]

সরকারি কর্মচারীদের আন্দোলন ঠেকাতে শাস্তির পরিধি বাড়িয়ে ‘সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। এই আইনের মাধ্যমে সরকারি কর্মচারীদের (আইন অনুযায়ী সবাই কর্মচারী) সুনির্দিষ্ট চারটি কাজকে ‘অপরাধ’ হিসেবে গণ্য করে অসদাচরণের দায়ে দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সংষদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বিলটি পাসের জন্য উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।

ত্রয়োদশ সংসদের প্রথম এই বিলটি পাসে মোট সময় লেগেছে মাত্র ৩ মিনিট ৩৫ সেকেন্ড। বিলটির ওপর কোনো আলোচনা হয়নি এবং বিরোধী দলের সদস্যরা কণ্ঠভোটে পক্ষ বা বিপক্ষ—কোনো অংশেই অংশ নেননি।

নতুন আইন অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী নিচের কাজগুলোতে লিপ্ত হলে তিনি ‘অসদাচরণের’ দায়ে দণ্ডিত হবেন—

১. এমন কোনো কাজে লিপ্ত হওয়া যা অনানুগত্যের শামিল অথবা যা অন্য কর্মচারীদের মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে কিংবা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে।

২. অন্য কর্মচারীদের সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিসংগত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকা, বিরত থাকা বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হওয়া।

৩. অন্য যেকোনো কর্মচারীকে তাঁর কর্ম থেকে অনুপস্থিত থাকতে, বিরত থাকতে বা কর্তব্য পালন না করার জন্য উসকানি দেওয়া বা প্ররোচিত করা।

৪. যেকোনো সরকারি কর্মচারীকে তাঁর কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করা।

তিন ধরনের শাস্তির বিধান
বিলে উল্লেখিত চারটি বিষয়কে অপরাধের আওতায় এনে তিনটি বড় শাস্তির কথা বলা হয়েছে। এগুলো হলো—চাকরি থেকে বরখাস্ত, অব্যাহতি এবং বেতন ও পদের গ্রেড কমিয়ে দেওয়া।

অন্তর্বর্তীকালীন সরকার এই সংক্রান্ত অধ্যাদেশ জারির পরদিন থেকেই সচিবালয়সহ বিভিন্ন জায়গায় সরকারি কর্মচারীরা এর প্রতিবাদে দিনভর বিক্ষোভ করেছিলেন। তবে বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিলটি পাস হলে সরকারি কর্মচারীদের শৃঙ্খলা ও জবাবদিহি প্রতিষ্ঠাসহ এ সংক্রান্ত আইনগত কার্যক্রম গ্রহণে সহায়ক হবে।

—এজেড



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category