• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নরসিংদীর বেলাবতে হযরত শাহ ইরানী মাজারের বাৎসরিক ৩দিন ব্যাপী ওরশ মোবারক শুরু ফতুল্লায় নামাজ পড়তে গিয়ে কিশোর লামিম নিখোঁজ গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ বাতিল বা পরে উত্থাপনের প্রস্তাবে আমরা মর্মাহত কুয়েতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ – IPCSBDPress মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা রানার বিরুদ্ধে গুমের অভিযোগ, গ্রেপ্তার ৩ যুবদল নেতা আনু হত্যা মামলার বাদীকে মব করে পুলিশে দেয়ার অভিযোগ বন্দরে অভাবের তাড়নায় নবজাতককে শীতলক্ষ্যায় ফেলে হত্যার চেষ্টা সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৫

যুবদল নেতা আনু হত্যা মামলার বাদীকে মব করে পুলিশে দেয়ার অভিযোগ

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন আনু হত্যা মামলার বাদী তার বড় ভাই আবুল কাশেম বাদশাকে মব করে পুলিশের কাছে তুলে দেয়ার অভিযোগ উঠেছে এই মামলার প্রধান আসামী ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদের অনুসারীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) আদালতে অন্য এক মামলায় বাদী হিসেবে হাজিরা দিয়ে বাড়িতে যাওয়ার পথে রাসেলের নির্দেশে চানমারি এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ভবনের সামনে থেকে প্রায় ১৫-২০ জন অনুসারী জোরপূর্বক পথরোধ করে পুলিশের কাছে তুলে দেয় আবুল কাশেম বাদশাকে।

পুলিশ পরবর্তীতে ২০২৫ সালের নভেম্বর মাসের ফতুল্লা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কর্মী হিসেবে ৮/৯/১০/১১/১২ ধারাতে তাকে গ্রেফতার দেখায়। যার মামলা নম্বর ১(১১)২৫। যেখানে এজহার অনুযায়ী তিনি ৩৬ নম্বর আসামী হিসেবে রয়েছেন।

আবুল কাশেম বাদশার পরিবারের দাবি, তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তিনি একজন ব্যবসায়ী। বড় ভাইয়ের মামলার বাদী হওয়ার কারণে ফতুল্লা থানায় প্রভাব খাটিয়ে এ মামলায় তাকে অন্তর্ভুক্ত করা হয়।

এর আগে, ২০২৪ সালের ২৬ আগস্ট শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পশ্চিম পাশে হেলেনা সেঞ্চুরি এ্যাপার্টমেন্টের লিফটের ফাঁকা জায়গার নীচতলা থেকে যুবদল নেতা আনোয়ার হোসেন আনুর লাশ উদ্ধার করা হয়। সংবাদ পেয়ে পিবিআই ক্রাইমসিন টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত জব্দ সহ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামিদের সনাক্ত করণ কার্যক্রম শুরু করে।

নিহত বিএনপি নেতা আনোয়ার হোসেন আনু হলেন দেওভোগ এলএন রোড এলাকার মৃত হাজী সায়েদ আলীর ছেলে ও মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি। এ ঘটনায় নিহতের ভাই আবুল কাশেম বাদশা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্বেচ্ছাসেবকদল নেতা রাসেলসহ নিহতের স্ত্রী, সন্তান, শ্যালকসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়।

মামলা দায়েরের পর পুলিশ এই বছরের ৭ নভেম্বর গ্রেফতার করে প্রধান আসামী স্বেচ্ছাসেবকদল নেতা রাসেল মাহমুদ ও তার স্ত্রী পাপিয়া আক্তার পান্নাকে। পরবর্তীতে জামিনে বেরিয়ে আসে তারা।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts