• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে কঠোর অভিযান: মনোহরদীতে দুই হাসপাতালে জরিমানা ফতুল্লায় প্রাণঘাতী গুপ্ত আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ উদ্ধার নারায়ণগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় ডিসি-এসপিদের বিশেষ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফতুল্লায় যৌথ অভিযানে ৯ মাদক বিক্রেতা গ্রেপ্তার ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ফারুক ও সম্পাদক রিয়াদ পূর্বাচলে ১৬০ একর জমিতে ‘ক্রিয়েটিভিটি পার্ক’: স্বাস্থ্যমন্ত্রী ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ বন্দরে স্কুল ভবনের নিচে এলপি গ্যাস ব্যবসা, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা List of Top 10 SEO Expert in Bangladesh চালাকচর ইউনিয়নে গ্রাম আদালত সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

এক মাসেই এলো পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

Reporter Name / ৬৮ Time View
Update : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন


ইতিহাসে নতুন রেকর্ড

দেশে সদ্য বিদায়ী মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার বা পৌনে ৪ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
স্বাধীনতার পর এটিই দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে এ তথ্য।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, মার্চের পুরো সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫ হাজার ডলার। আগের ফেব্রুয়ারি মাসের চেয়ে প্রায় ৭৩ কোটি ৫০ লাখ ডলার বেশি এসেছে এবার। আর গত বছরের একই সময়ের চেয়ে (মার্চ ২০২৫) এই রেমিট্যান্স ৪৬ কোটি ডলার বেশি। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চ মাসে। সে সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন মোট ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার (৩.২৯ বিলিয়ন) মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত ডিসেম্বরে। ওই মাসে দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার (প্রায় ৩.২৩ বিলিয়ন) রেমিট্যান্স। আর তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে গত জানুয়ারিতে, যার পরিমাণ ছিল ৩১৭ কোটি বা ৩.১৭ বিলিয়ন মার্কিন ডলার।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts