• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ক্ষমতাসীনদের তুষ্ট রাখতেই সব সময় ব্যস্ত থাকে দেশের প্রশাসন: আখতার ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা ইইউর বাজারে একাধিক প্রধান প্রতিযোগীর তুলনায় ভালো করছে বাংলাদেশ গাজার পক্ষে বিস্ফোরক প্রতিবাদ, পুরস্কার ফিরিয়ে দিলেন নির্মাতা চাঁদাবাজি ঠেকাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর বার্তা আইজিপির ভাষা শহীদদের প্রতি তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা নয়াদিল্লির গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ শপথের প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠাচ্ছে ৫ দেশ

ক্ষমতাসীনদের তুষ্ট রাখতেই সব সময় ব্যস্ত থাকে দেশের প্রশাসন: আখতার

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন


জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি বলেছেন, ক্ষমতাসীনদের তুষ্ট রাখতেই সব সময় ব্যস্ত থাকে দেশের প্রশাসন। বিগত দিনে নির্বাচনী সহিংসতার পর প্রশাসনের নিরপেক্ষতার ভান করে বসে থেকে জুলুম সহ্য করা ও জুলমে প্রশ্রয় দেওয়ার মাধ্যমে সরকারের প্রতি অনুগত থাকার প্রক্রিয়ার মধ্য নিয়ে যায়। আমরা প্রশাসনের নিরবতাকে সেই অবস্থায় দেখি। সহিংসতাকারীদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ বালারঘাটে নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এনসিপির সংগঠক সুমন হোসেনের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা আহ্বায়ক আল মামুন, যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়নসহ স্থানীয় নেতাকর্মীরা ।

এনসিপির সদস্যসচিব বলেন, একদিকে বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলে, তাদের প্রার্থীরা শাড়ি-লুঙ্গি বিতরণ করে। অপরদিকে, তাদের সন্ত্রাসী বাহিনী পরিবারগুলোকে তছনছ করে দিয়েছে। জীবন ধারণের উপকরণ, স্বর্ণ, টাকা-পায়সা লুটপাট করে নিয়েছে। ফ্যামিলি কার্ডের কথা বলে বিএনপির লুটপাট করার নীতি জানতে পেরে জনগণ শাপলা কলিতে ভোট দিয়েছে। রংপুর-৪ আসনে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার সন্ত্রাসী বাহিনী এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ঘর-বাড়ি ভাঙচুর করেছে। নির্বাচনকালীন এমন সহিংসতার সময় প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় ছিল। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। সহিংসতার শিকার নেতাকর্মীরা প্রায় ১০ দিন ধরে তাদের পরিবার নিয়ে বাইরে অবস্থান করছে। ঘরবাড়ি ভাঙচুর, লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত থানায় মামলা করবে। আশা করছি, প্রশাসন চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবে। বিএনপি প্রার্থীর সন্ত্রাসীদের হামলার বিষয়টি আমি স্থানীয় সরকার মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। 

এদিকে, জাতীয় সংসদ নির্বাচনের ১০ দিন পেরিয়ে গেলেও এখনো পরাজয়ের গ্লানি ভুলতে পারছেন না রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা। রমজান শুরুর আগে টানা চারদিন বিভিন্ন কর্মসূচি পালন করে বিড়িশিল্প এলাকা হারাগাছসহ পীরগাছা-কাউনিয়া বিএনপি। এবার নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনের হারাগাছ সফর ঘিরে রোববার হরতালসহ বিক্ষোভ কর্মসূচির ডাক দিলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। অন্যদিকে, সংসদ সদস্য আখতার হোসেন রোববার সকালে তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমার হারাগাছে আসা নিয়ে যদি কিছু ঘটে তার দায় ভরসা এবং বিএনপির হাইকমান্ডকে নিতে হবে। আমরা হারাগাছের নিপীড়িত শ্রমিকদের পক্ষে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

এ বিষয়ে হারাগাছ থানার ওসি অশোক চৌহান বলেন, হারাগাছ পৌর শহরে সংসদ সদস্য আখতার হোসেনের সফর ঘিরে কোনো উত্তেজনা ছিল না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কেউ যাতে আইনশৃঙ্খলার অবনতি করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন শাপলা প্রতীকে এক লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন এক লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। তবে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে এর আগে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দেন পরাজিত বিএনপি প্রার্থী ভরসা। আবেদনের মাধ্যমে ভোট পুনর্গণনার দাবি জানান তিনি। সেই সময় বিক্ষোভ মিছিল, সমাবেশ, সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তার সমর্থকরা। সবশেষ জেলা শাসকের কার্যালয় ঘেরাও করে ভোট পুনর্গণনা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এমদাদুল হক ভরসা।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts