• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে বিএনপির উঠান বৈঠক, শেষ দিনের প্রচারণায় সংগঠন জোরদারের আহ্বান – IPCSBDPress খালেদা জিয়ার সঙ্গে সংসদে বসার স্বপ্ন ছিল: হুমাম কাদের চৌধুরী রমজানে ব্যাংক লেনদেন সময় সাড়ে ৯টা থেকে আড়াইটা মনোহরদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের ব্রিফিং ও মতবিনিময় সভা – IPCSBDPress মনোহরদীর খিদিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত জিয়াউর রহমান না থাকলে জামায়াত রাজনীতি করতে পারতো না: রিজভী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সচিব দায়িত্ব পালনের সময় কোনো মহল থেকে কোনো ধরনের চাপ অনুভব করিনি ১১ ফেব্রুয়ারি চলবে দূরপাল্লার বাস, ভোটের দিন বেশিরভাগ সার্ভিস বন্ধ থাকতে পারে – IPCSBDPress আবুল কালামের পক্ষে নারায়ণগঞ্জ শহরে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা নেতা কর্মীদের

মনোহরদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের ব্রিফিং ও মতবিনিময় সভা – IPCSBDPress

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন


আপডেটঃ ১২:৪৯ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১০, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোহরদী উপজেলায় শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম।নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

ব্রিফিংয়ে ওসি মো. শাহিনুল ইসলাম নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রস্তুতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতকরণ এবং সহিংসতা, নাশকতা ও গুজব প্রতিরোধে করণীয় বিষয়গুলো তুলে ধরেন।

তিনি জানান, একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।একই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।এ সময় রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়।

আইন নিজের হাতে তুলে না নেওয়া, শৃঙ্খলা বজায় রাখা এবং সন্দেহজনক বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়।সভা শেষে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয় এবং সম্মিলিত প্রচেষ্টায় মনোহরদীতে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts