• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

জিয়াউর রহমান না থাকলে জামায়াত রাজনীতি করতে পারতো না: রিজভী

Reporter Name / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

[ad_1]

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, টেলিভিশন খুললেই বিষোদগার করা হচ্ছে, বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে নানা কথাবার্তা বলছেন। কিন্তু আপনাদের মধ্যে এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই। জিয়াউর রহমান না থাকলে জামায়াতের জন্ম হতো না। বাংলাদেশের মাটিতে জামায়াত রাজনীতি করতে পারতো না। দেশনেত্রী খালেদা জিয়া না থাকলে মন্ত্রিত্বের স্বাদ পেতেন না।

সোমবার (৯ জানুয়ারি) বিকালে কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে ভোট চাইতে গিয়ে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগা মাঠে তিনি এসব কথা বলেন। এ সময় বক্তব্য দেন বিএনপির  স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ।

রিজভী বলেন, এখন আল জাজিরায় সাক্ষাৎকারে বলেন, মেয়েরা আসতে পারবে, এমপি-টেমপি হতে পারবে, সর্বোচ্চ পদে যেতে পারবে না। রাষ্ট্রের প্রধান হতে পারবে না। জামায়াতের আমির হতে পারবে না। বিএনপির চেয়ারপারসনের আন্ডারে মন্ত্রী হতে পারছেন, এখন বলছেন জামায়াতের আমির কখনো মহিলা হতে পারবে না। তারা যদি ক্ষমতায় আসে তাহলে নারীর অধিকার থাকবে না, মেয়েদের অধিকার থাকবে না। মেয়েরা অফিস, আদালত, রাজনৈতিক কোনো দলে ভালো কোনো জায়গায় ভালো পদ পাবেন না।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারের মধ্যে খাদ্যে বিষক্রিয়া করা হয়েছে। জুলুম,নির্যাতন,নীপিড়ন শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবে যদি ধানের শীষে ভোট দেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category