• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুর মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও সনদ প্রদান – IPCSBDPress

Reporter Name / ১৬৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ৩:০৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৭, ২০২৬

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- ​দিনাজপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ৫ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও সনদ প্রদান অনুষ্ঠান-২০২৬।নবীন চিকিৎসকদের পেশাগত জীবনে স্বাগত জানাতে এবং তাদের কৃতিত্বকে স্বীকৃতি দিতেই এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।তিনি নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, চিকিৎসা পেশা কেবল একটি জীবিকা নয়, এটি আর্তমানবতার সেবার এক মহান ব্রত।অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মোঃ শাহ আলম এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মিছবাহ উদ্দীন আহমদ।তারা চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।​

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী।তিনি বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ সবসময়ই মানসম্মত চিকিৎসক তৈরিতে বদ্ধপরিকর।আজকের এই নবীন ইন্টার্নরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবেঅনুষ্ঠানে ইন্টার্নশিপ সম্পন্নকারী চিকিৎসকদের হাতে আনুষ্ঠানিক সনদ তুলে দেওয়া হয়।

নবাগত ইন্টার্ন চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানটি আয়োজনে বিশেষ সৌজন্য সহযোগিতা প্রদান করে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড।​সকাল ৯ ঘটিকায় শুরু হওয়া এই অনুষ্ঠানে কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, চিকিৎসক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।সনদ প্রাপ্তির আনন্দ আর নতুন দায়িত্বের সংকল্প নিয়ে অনুষ্ঠানটি শেষ হয় এক আনন্দঘন পরিবেশে।

IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category