• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

এডিপি বাস্তবায়ন সরকারের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের হাতিয়ার

Reporter Name / ২৯৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

[ad_1]

দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, এডিপি বাস্তবায়ন সরকারের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার। এর সফল বাস্তবায়নের ওপরই নির্ভর করছে জনগণের প্রত্যাশিত সেবা ও উন্নয়নের সুফল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের এডিপি’র প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সংস্থা প্রধান এবং প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা বলেন, সরকার একটি সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কাঠামো বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যে গৃহীত প্রকল্পসমূহ নির্ধারিত সময়, ব্যয় ও মান বজায় রেখে বাস্তবায়ন করা আমাদের সবার দায়িত্ব। পর্যালোচনায় আমরা লক্ষ্য করছি যে, কিছু প্রকল্পে সন্তোষজনক অগ্রগতি অর্জিত হলেও এখনো বেশ কয়েকটি প্রকল্পে বাস্তবায়ন গতি প্রত্যাশার তুলনায় কম। প্রকল্প পরিচালকগণ হচ্ছেন প্রকল্প বাস্তবায়নের মূল চালিকাশক্তি। তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার ওপরই প্রকল্পের সাফল্য নির্ভর করে। যেসব প্রকল্পে বারবার বিলম্ব হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে কারণ চিহ্নিত করে দ্রুত সমাধানমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। জনগণের করের অর্থ যেন বাস্তব উন্নয়নে রূপ নেয়, এটাই আমাদের লক্ষ্য।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে মোট ১১টি প্রকল্প রয়েছে। এর মধ্যে ১০টি বিনিয়োগ প্রকল্প ও ১টি কারিগরি প্রকল্প। প্রকল্পের অনুকূলে এ অর্থবছরে মোট বরাদ্দের পরিমাণ ২ হাজার ১০৭ কোটি ৭২ লাখ টাকা। ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মোট ব্যয় হয়েছে ৫৫০ কোটি ৯৮ লাখ  টাকা। প্রকল্পের গড় অগ্রগতি  ১৭ দশমিক ৫৪ শতাংশ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category