• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

শপথ নিলেন বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন

Reporter Name / ১৯১ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন


সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন শপথ নিয়েছেন। তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে প্রধান বিচারপতির খাস কামরায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বার কাউন্সিলের সেক্রেটারি এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১১ নভেম্বর সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের ২২ জন অতিরিক্ত বিচারককে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

এর পরদিন ১২ নভেম্বর ২১ জন বিচারপতি শপথ নিলেও অসুস্থতার কারণে সৈয়দ এনায়েত হোসেন শপথ নিতে পারেননি। আজ তার শপথ সম্পন্ন হলো।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts