• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
  • English Version

ভারত বাংলাদেশের জনগণের স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ: নয়াদিল্লি

Reporter Name / ১২৭ Time View
Update : শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জুলাই হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আহ্বানের পর  এক তাৎক্ষণিক বিবৃতিতে এ কথা জানান তিনি।

রণধীর বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়টি ভারতের নজরে এসেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোচ্চ স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে। আমরা সর্বদা এ লক্ষ্যে সকল সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক বজায় রাখবো।

উল্লেখ্য, আজ (১৭ নভেম্বর) চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts