• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন |
  • English Version

বন্দরে হামলার অভিযোগে গণপিটুনির শিকার কিশোর গ্যাং শাওন

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের বন্দরে এক পরিবারের ওপর হামলার অভিযোগে স্থানীয়দের ধাওয়া খেয়ে এক কিশোরগ্যাং লিডার শাওনসহ কয়েকজন গণপিটুনির শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) রাতে বন্দর উপজেলার ২৪ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী খায়রুল ও তার স্ত্রী জাকিয়ার মধ্যে আর্থিক বিষয়সহ বিভিন্ন কারণে বেশ কিছুদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধ মীমাংসার লক্ষ্যে বুধবার রাতে জাকিয়ার নানীর বাড়িতে একটি পারিবারিক বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠক শেষে খায়রুল ও তার পরিবারের সদস্যরা বাড়ি ফিরছিলেন। এ সময় কুড়িপাড়া লালখারবাগ এলাকার জহিরউদ্দিনের ছেলে কিশোরগ্যাং লিডার শাওন (১৪) ও তার সঙ্গে থাকা কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

হামলার সময় খায়রুল ও তার পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলেন। স্থানীয়দের ধাওয়ায় কয়েকজন পালিয়ে গেলেও শাওন ও তার কয়েকজন সহযোগী জনতার হাতে আটক হন। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, “ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts