• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

Reporter Name / ৫৫ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে গলা কেটে ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগে ফারজানা আক্তার মুন্নি (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে দেলপাড়ার চানাচুর ফ্যাক্টরি গলির একটি বাড়ি থেকে তাকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা রক্তমাখা একটি চাপাতি ও একটি ছুরি জব্দ করা হয়েছে।

নিহত জাহাঙ্গীর আলম জনি (৪১) ঢাকার কদমতলী এলাকার বাসিন্দা আব্দুস শাকুরের ছেলে। তিনি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বারে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, প্রায় পাঁচ বছর আগে জনি ও মুন্নির বিয়ে হয়। এর আগে জনি মুন্নির প্রথম স্বামীর ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। সেখান থেকেই তাদের পরিচয়, পরে প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জনির অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ থেকে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল।

ওসি মাহাবুবুর আলম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ পাওয়া গেছে, রোববার রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাওয়ানোর পর গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে এবং দুই হাতের রগ কেটে হত্যা করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category