• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ২

Reporter Name / ৬৪ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে গিয়াস উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ডাকাতদের বাধা দিতে গেলে বিউটি আক্তার (৬৫) নামে এক বৃদ্ধাকেও মারধর করা হয়। আহত দুজনকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

রোববার (২৮ জুন) ভোরে ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকায় ব্যবসায়ী বাবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী ব্যবসায়ী বাবুল মিয়া জানান, ভোর রাতে ধলেশ্বরী নদীপথ দিয়ে ট্রলারে করে ১৪ থেকে ১৫ জনের একটি মুখোশধারী অস্ত্রধারী ডাকাত দল তার বাড়িতে আসে। তারা নিচতলার কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। সে সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ডাকাতরা ঘুমন্ত অবস্থায় পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে।

 

তিনি আরও জানান, তার মা বিউটি আক্তার চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকতে চাইলে ডাকাতরা তাকে মারধর করে বেঁধে রাখে। পরে ঘরের আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নেয়।

 

এ সময় প্রতিবেশী গিয়াস উদ্দিন এগিয়ে এলে ডাকাতরা শর্টগান থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির একটি বল তার কাঁধে বিদ্ধ হয়। এরপর ডাকাতরা লুট করা মালামাল নিয়ে ধলেশ্বরী নদীপথে ট্রলারে করে পালিয়ে যায়।

 

খানপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের মাধ্যমে গিয়াস উদ্দিনের কাঁধ থেকে শর্টগানের একটি বল বের করা হয়েছে। এছাড়া মারধরের শিকার বিউটি আক্তারও আঘাতপ্রাপ্ত হন। প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকেই বাড়ি পাঠানো হয়েছে।

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতরা নদীপথে ট্রলারে করে এসে এ ডাকাতির ঘটনা ঘটিয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাস্থল থেকে শর্টগানের একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category