• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয় ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ২ সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে প্রাণনাশের হুমকি,  চাঁদাবাজ দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ বন্দরে ২১ দিন ধরে নিখোঁজ ৮০ বছরের বৃদ্ধা রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র উদ্ধার – IPCSBDPress ফতুল্লায় গলায় নল ঢুকিয়ে অতিরিক্ত পানি খাইয়ে ছাগল হত্যা: গ্রেপ্তার ২ শব্দদূষণ রোধে নারায়ণগঞ্জে ৪ যানবাহনকে জরিমানা ফতুল্লায় গলায় নল ঢুকিয়ে অতিরিক্ত পানি খাইয়ে ছাগল হত্যা: গ্রেপ্তার ২ শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মনোহরদীর কোনাপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বন্দরে ২১ দিন ধরে নিখোঁজ ৮০ বছরের বৃদ্ধা

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের বন্দরে অজুফা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা গত ২১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘদিন ধরে তার কোনো সন্ধান না মেলায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এ ঘটনায় বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

নিখোঁজ অজুফা খাতুন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের ফরাজীকান্দা লাহোর বাড়ি এলাকার বাসিন্দা এবং মৃত হাফেজ তনুছ আলীর স্ত্রী।

 

পরিবারের সদস্যরা জানান, গত ৭ জুন ২০২৬, রোববার সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

নিখোঁজ বৃদ্ধার বয়স প্রায় ৮০ বছর। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট এবং তিনি সামান্য ঝুঁকে হাঁটেন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে একটি নাইটি ছিল। এছাড়া তিনি লাল ও নীল রঙের শাড়ি এবং মাথায় লাল রঙের ওড়না পরিহিত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

 

অজুফা খাতুনের পরিবারের পক্ষ থেকে তার সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি তার অবস্থান সম্পর্কে তথ্য জানলে বা তাকে খুঁজে পেলে ০১৬৭৭৭৫৪২৬৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts