• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আড়াইহাজারে নদী থেকে পা বাঁধা এক ব্যক্তির লাশ উদ্ধার শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এই ৫টি রিয়েল ইনকাম এপস ব্যবহার করে শুরু করুন অনলাইন আয় হঠাৎ বড় বিএনপি নেতা বনে যাওয়া ব্যক্তিদের মূল্যায়ন করা হবে না : নাসিক প্রশাসক বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার নাসিকের কদমরসুল কার্যালয়ে কাজে গতি নেই, কার্যক্রমে স্থবিরতা জালকুড়ি থেকে শিশু ওয়াসী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মেঘের গর্জন শুনলেই মাঠ ছাড়ুন মায়াদ্বীপে কৃষকদের সচেতন করল এসএসটিএফ মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৮ মাসের কারাদণ্ড

হঠাৎ বড় বিএনপি নেতা বনে যাওয়া ব্যক্তিদের মূল্যায়ন করা হবে না : নাসিক প্রশাসক

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহাবয়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির জনপ্রতিনিধি ও প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ৫টি নির্দিষ্ট শর্তকে গুরুত্ব দেওয়া হবে। 

শনিবার (২০ জুন) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকায় মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাসিক প্রশাসক বলেন, স্থানীয় নির্বাচনগুলোতে জনপ্রতিনিধি বা প্রার্থী নির্বাচনে ১৫ বছর মাঠে-রাজপথে থেকে বিএনপির রাজনীতি করেছেন, জেল-জুলুম, নির্যাতন ও মামলা-মোকদ্দমার শিকার হয়েছেন, নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থেকেছেন, স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন এবং যাদের বিরুদ্ধে মাদক বা চাঁদাবাজির কোনো অভিযোগ কিংবা মামলা নেই– এই পাঁচটি শর্তের ভিত্তিতেই প্রার্থিতা দেবেন।

 

তিনি বলেন, ৫ আগস্টের পর হঠাৎ করে বড় বিএনপি নেতা বনে যাওয়া ব্যক্তিদের মূল্যায়ন করা হবে না। এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন।

 

সুবিধাবাদীদের ব্যাপারে সতর্ক করে তিনি বলেন, কোনো সুবিধাবাদীকে সুযোগ দেওয়া যাবে না এবং তাদের ভোটও দেওয়া যাবে না।

 

আগামী স্থানীয় নির্বাচনগুলোতে বিএনপির এমন প্রার্থীকে নির্বাচিত করতে হবে, যিনি এলাকার উন্নয়নের স্বার্থে জেলার নেতা ও মন্ত্রীদের কাছে জোরালোভাবে দাবি উত্থাপন করতে পারবেন এবং নিজ এলাকার জন্য উন্নয়ন কর্মকাণ্ড নিশ্চিত করতে সক্ষম হবেন।

দলীয় শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে যারা অতীতে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের পরিণতি সবাই দেখেছে। আজ তাদের রাজনৈতিক অস্তিত্ব নেই। দলের বাইরে থেকে দলের সিদ্ধান্তের বিরোধিতা করেছে— এমন ব্যক্তিদের আর মূল্যায়ন করা হবে না।

 

মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts