
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, এএসআই (নিঃ) মিলন মিয়া ও আমিনুল ইসলামের নেতৃত্বে দুটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে রূপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. ছাইদুল (৩০) এবং মো. রাজন মিয়া (২৭)। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।