• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
রূপগঞ্জে ডিবির তিন সদস্যকে গণপিটুনি, গুরুতর আহত অবস্থায় উদ্ধার নরসিংদীতে রেস্টুরেন্টে গোপন কক্ষ বানিয়ে অ’সামাজিক কার্যকলাপ: ‘শখের হাড়ি’ সিলগালা, জরিমানা বন্দরে ৫ পলাতক আসামি গ্রেপ্তার রাজশাহীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর – IPCSBDPress সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যুর মামলার মূলহোতা গ্রেপ্তার নারায়ণগঞ্জে বেড়াতে এসে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের ভূমি অধিগ্রহণে চরম অনিয়ম ও বৈষম্যের অভিযোগে সংবাদ সম্মেলন বন্দরে স্ত্রীকে গলা কেটে হত্যা: ঘাতক স্বামী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কমেছে ঝরে পড়া, বেড়েছে উপস্থিতি – IPCSBDPress

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যুর মামলার মূলহোতা গ্রেপ্তার

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি সজিব আহম্মেদ ওরফে সাদ্দাম (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে কুমিল্লা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত সজিব সোনারগাঁ উপজেলার মনারবাগ এলাকার ছগির আহম্মেদের ছেলে। তিনি উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত ‘এভারগ্রিন’ মাদক নিরাময় কেন্দ্রের মালিক।

 

পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এবং সাব-ইন্সপেক্টর সুরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

 

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ জুন সোনারগাঁয়ের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার ‘এভারগ্রিন’ মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় থাকা মোহাম্মদ ফয়জল (৫৫) নির্যাতনের শিকার হন বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাদক নিরাময় কেন্দ্রের মালিক সজিব আহম্মেদকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

 

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশ তৎপর ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়েও অনুসন্ধান চলছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts