• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় যৌথ অভিযানে ৯ মাদক বিক্রেতা গ্রেপ্তার ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ফারুক ও সম্পাদক রিয়াদ পূর্বাচলে ১৬০ একর জমিতে ‘ক্রিয়েটিভিটি পার্ক’: স্বাস্থ্যমন্ত্রী ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ বন্দরে স্কুল ভবনের নিচে এলপি গ্যাস ব্যবসা, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা List of Top 10 SEO Expert in Bangladesh চালাকচর ইউনিয়নে গ্রাম আদালত সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ত্বকী হত্যা মামলায় জামশেদ শেখ ফের দুই দিনের রিমান্ডে বাজেটে শিক্ষাখাত নিয়ে বড় বড় কথা বলা হলেও শিক্ষকদের রাজপথে অবস্থান করতে হচ্ছে: মাসুম বিল্লাহ আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, স্বামী গ্রেপ্তার

ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ করা হয়েছে। ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়।

রবিবার (১৪ জুন) বিকেলে ফতুল্লা প্রাইমারী স্কুল সংলগ্ন মাঠে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ। 

প্রধান অতিথির বক্তব্যে মামুন মাহমুদ বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র এবং জাতীয়তাবাদী রাজনীতির এক অবিস্মরণীয় নাম। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাঁর রাজনৈতিক দর্শনের অন্যতম শিক্ষা।

প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, শহিদ জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনা ধারণ করে বিএনপির নেতাকর্মীরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তব্য দিতে গিয়ে শহিদুল ইসলাম টিটু বলেন, জিয়াউর রহমান দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শকে ধারণ করেই বিএনপির নেতাকর্মীরা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন আমাদের রাজনৈতিক পথচলার প্রেরণা। তাঁর স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারি ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন এবং সদস্য সচিব রাসেল মাহমুদ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় অবদান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনা সভা শেষে শহিদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts