• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

২০২৬ শিক্ষাবর্ষের জন্য ৪৪ লাখের বেশি বই মুদ্রণের অনুমোদন

Reporter Name / ৪২১ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন

[ad_1]

আগামী ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ৪৪ লাখ ৬০ হাজার ২১৭ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের অনুমোদন দিয়েছে সরকার। এসব বই বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের ইবতেদায়ি (প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি) স্তরের বিনামূল্যে বিতরণের যোগ্য ১৬ লাখ ৫০ হাজার ৯৮০ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। এসব পাঠ্যপুস্তকের জন্য ব্যয় হবে ৪ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৩৫৯ টাকা ৫১ পয়সা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) ষষ্ঠ শ্রেণি, দাখিল ষষ্ঠ শ্রেণি ও কারিগরি ষষ্ঠ শ্রেণি বিনামূল্যে বিতরণের যোগ্য ৬ লাখ ৬০ হাজার ৯২৮ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ১ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৩২৯ টাকা ১১ পয়সা।

এছাড়া বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) নবম শ্রেণি, দাখিল নবম শ্রেণি, এসএসসি ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণি এবং কারিগরি ট্রেড নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণের যোগ্য ২১ লাখ ৪৮ হাজার ৩০৯ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ১০৬ টাকা ৭৫ পয়সা।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts