• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

হাসিনা-তাপসের কথোপকথনে উঠে এলো ধরপাকড় ও গুলি চালানোর নির্দেশ – IPCSBDPress

Reporter Name / ১৬০ Time View
Update : সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন


আপডেটঃ ১১:৫৭ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রকাশিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের একটি ফোনালাপ। জুলাই গণঅভ্যুত্থানের সময়কার এই কথোপকথনে আন্দোলন দমনের কৌশল থেকে শুরু করে অস্ত্র ব্যবহারের নির্দেশনার মতো গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলার ২২তম কার্যদিবসে এই ফোনালাপ শোনানো হয়। এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে ৫৩তম সাক্ষী হিসেবে বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহার জবানবন্দি রেকর্ড করা হয়। তার দাখিল করা চারটি ফোনালাপ আদালতে বাজানো হয়, যার প্রথমটি ছিল হাসিনা ও তাপসের মধ্যে কথোপকথন।ফোনালাপে শেখ হাসিনা আন্দোলনকারীদের ধরপাকড়ের নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে “লিথাল ওয়েপন” ব্যবহারের অনুমতি দেন বলে শোনা যায়। তিনি র‍্যাব, ডিজিএফআই ও এনএসআইকে নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে বলেন, যেখানে গোষ্ঠীবদ্ধ হয়ে আন্দোলন হবে, সেখানেই ব্যবস্থা নিতে হবে। অপরদিকে তাপস আন্দোলনকারীদের আক্রমণ ও পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সেনাবাহিনী নামানো হবে কি না সে বিষয়েও প্রশ্ন করেন।

এই মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়েছে। চলতি বছরের ১০ জুলাই ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। মামলার আরেক আসামি সাবেক আইজিপি ইতোমধ্যে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন এবং সাক্ষ্য দিয়েছেন।

বুধবারের কার্যক্রমে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য আইনজীবীরা। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts