[ad_1]
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইটিপি (Effluent Treatment Plant) বিহীন তরল বর্জ্য উৎপন্নকারী দুইটি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে ফতুল্লার শাসনগাঁও ও এনায়েতনগর এলাকায় অবস্থিত কারখানাগুলোতে তল্লাশি চালানো হয়। এসময় এশিয়ান ফেব্রিক্স মিলস লিমিটেডের কার্যক্রম বন্ধ পাওয়া যায়।
পরে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিবেশ দূষণকারী এবং ইটিপি বিহীন তরল বর্জ্য উৎপাদনকারী দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে কুতুবাইল এলাকার জিলানী ডাইং এবং রাজ্জাক ডাইং নামের দুইটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তাদের বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।
সংশ্লিষ্টরা জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
[ad_2]