• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
অদূর ভবিষ্যতেও ইরানের নেতৃত্ব ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী স্ক্রিনশট ফাঁস করে একঝাঁক নায়িকার নাম কেন প্রকাশ্যে আনলেন জয় যারা জনগণের ভোটের সঙ্গে প্রতারণা করেছে তাদের পরিণতি ভালো হয়নি সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্যমন্ত্রী দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা তিন কারণে ‘অপরাধী’ বর্তমান রাষ্ট্রপতি: জামায়াত আমির নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

হবিগঞ্জে নারী উদ্যোক্তা মেলায় সংঘর্ষ, আহত ৩০

Reporter Name / ২২৪ Time View
Update : শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন


হবিগঞ্জ শহরে নারী উদ্যোক্তা মেলায় দুই তরুণের ঝগড়ার জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ৩০ জন আহত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) মধ‍্য রাতে শায়েস্তানগরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে শায়েস্তানগরে মহব্বত কমিউনিটি সেন্টারে নারী উদ্যোক্তা মেলা চলছে। মেলায় সন্ধ্যা রাতে পটকা ফাটানো নিয়ে শায়েস্তানগর ও মোহনপুর এলাকার দুই পক্ষের তরুণের মধ্যে ঝগড়া হয়। রাত ১১টার দিকে তাদের পক্ষ নিয়ে দুই এলাকাবাসী সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর হবিগঞ্জ সদর ক্যাম্প ও সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ১২টার দিকে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts