
বর্তমান ডিজিটাল যুগে দ্রুতগতির ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজন।আপনি যদি কম খরচে নির্ভরযোগ্য ব্রডব্যান্ড সংযোগ খুঁজে থাকেন, তাহলে স্বাধীন ওয়াইফাই প্যাকেজ হতে পারে আপনার জন্য একটি উপযুক্ত সমাধান।
স্বাধীন ওয়াইফাই প্রতিষ্ঠানটি স্বল্প খরচে ব্রডব্যান্ড সুবিধা দিচ্ছে। আর এই কারণে বর্তমান সময়ে তাদের জনপ্রিয়তা খুবই বৃদ্ধি পেয়েছে।
তারা বিশেষ কিছু প্যাকেজ চালু করেছে, যেগুলো খুবই সাশ্রয়ী এবং গ্রাহকদের জন্য উপযোগী। আমরা তাদের প্যাকেজ গুলোর তালিকা এবং কিভাবে তাদের সংযোগ নিবেন সম্পর্কে বিস্তারিত জানাবো।
স্বাধীন টেলিকম (Shadhin Telecom) বাংলাদেশের একটি জনপ্রিয় ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। তারা বাসা-বাড়ি ও ছোট ব্যবসার জন্য বিভিন্ন স্পিড ও দামের ব্রডব্যান্ড ওয়াইফাই প্যাকেজ প্রদান করে থাকে।
এই প্রতিষ্ঠান থেকে সাশ্রয়ী মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাওয়া যায়। মূলত এখানে স্বল্প মূল্যে ভালো ওয়াইফাই লাইন সংযোগ নিতে পারবেন। সারা বাংলাদেশে তাদের প্রতিষ্ঠান রয়েছে।
অবশ্যই পড়বেনঃ
আপনি যে কোন স্থান থেকে তাদের ইন্টারনেট সেবা নিতে পারেন। এর জন্য তাদের ওয়েবসাইটে ঢুকে ওয়াইফাই সংযোগের জন্য আবেদন ফরম পূরণ করতে হবে। চলুন আরো বিস্তারিত জানা যাক।
স্বাধীন ওয়াইফাই সাধারণত প্রায় ৪ ধরনের সেবা প্রদান করে থাকে। এই চার ধরনের সেবার মধ্যে অনেকগুলো ওয়াইফাই প্যাকেজ রয়েছে।
স্মার্ট ব্রডব্যান্ডঃ যারা বিনোদনের জন্য বা অনলাইন ক্লাস বা ওয়েব সাইট ব্রাউজ করার জন্য আনলিমিটেড ইন্টারনেট নিতে চাচ্ছেন। তাদের জন্য এই স্মার্ট ব্রডব্যান্ড।
এখানে আনলিমিটেড ডাটা পাবেন। যা ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের অনলাইন অ্যাপস , ভিডিও কলিং ও মুভি ডাউনলোড ইত্যাদি সহ নানা ধরনের কাজ করতে পারবেন।
স্বাধীন ওয়াইফাই ৩০ দিনের ১৫০ টাকার আনলমিটেড প্যাকেজটি এখানে পেয়ে যাবেন। মাত্র ১৫০ থেকে ২০০ টাকা খরচ করে স্বাধীন/স্বাধীন এক্সপ্রেস/বিজয় প্যাকেজটি নিয়ে আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পারবেন।
ব্রডব্যান্ডঃ এটি মূলত স্টুডেন্টদের জন্য সেরা একটি প্যাকেজ। যারা মূলত অনলাইনে ক্লাস করা,ইউটিউব,উইকিপিডিয়া,গুগলে বিভিন্ন বিষয় নিয়ে সার্চ করা,এসাইনম্যান্ট জমা দেয়া,বিভিন্ন ধরনের এপসে গিয়ে পরীক্ষা দেয়া প্রয়োজন হয়, তাদের জন্য এটি একটি সেরা প্যাকেজ।
এখানে তিন ধরনের প্যাকেজ রয়েছে। এর মধ্যে স্টুডেন্ট প্যাকেজ মাত্র ৬৮৫ টাকায় পেয়ে যাবেন। এছাড়াও ১০৫০ টাকায় হোম প্যাকেজটি পেয়ে যাবেন।
আর আরেকটি দ্রুতগতির ইন্টারনেট প্যাকেজ হলো স্মার্ট হোম। এই প্যাকেজটি ১৫৭৫ টাকায় পেতে পারেন।
স্টার্টআপঃ যাদের খুবই দ্রুত গতি সম্পন্ন ওয়াইফাই সংযোগ প্রয়োজন অথবা ওয়াইফাই কম্বিনেশন করে ব্যবহার করার ইচ্ছা রয়েছে, তাদের জন্য এটি একটি সেরা প্যাকেজ।
এখানে মাত্র একটি প্যাকেজ রয়েছে। এই স্টার্টআপ প্যাকেজ এর মূল্য ৩৪৯০ টাকা। এই প্যাকেজ মূলত অফিস ও বড় বড় প্রতিষ্ঠানের ব্যবহার হয়ে থাকে।
এছাড়াও আপনি চাইলে বাসা বাড়িতে কলাবরেশন করে নিতে পারেন, অর্থাৎ পারস্পরিক শেয়ারের মাধ্যমে ওয়াইফাই সংযোগ নিতে পারেন।
ফ্রীলান্সারঃ এখানে তিনটি প্যাকেজ পেয়ে যাচ্ছেন। যারা ফ্রিল্যান্সিং করেন এবং ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রচুর ইন্টারনেট প্রয়োজন হয়। তাদের জন্য এই প্যাকেজগুলো সেরা।
এখানে প্রথম প্যাকেজটি হলো প্রফেশনাল। এই প্যাকেজের মূল্য ১৯৯৫ টাকা। আর দ্বিতীয় প্যাকেজটি হলো ফ্রীলান্সার, যার মূল্য ২৬২৫ টাকা।
আর তৃতীয় প্যাকেজটি হলো ফ্রিল্যান্সার এজেন্সি, এই প্যাকেজের মূল্য ৩৬৭৫ টাকা। যাদের ফ্রিল্যান্সিং এজেন্সি রয়েছে তারা সর্বশেষ তৃতীয় প্যাকেজ নিতে পারেন।
স্বাধীন ওয়াইফাই লাইন সংযোগ নিতে কিছু নির্দিষ্ট স্টেপ অনুসরণ করতে হয়। খুব সহজেই আপনি তাদের ওয়েবসাইট থেকে অথবা অ্যাপ ব্যবহার করে ওয়াইফাই সংযোগ নিতে পারবেন। নিম্নে পদ্ধতি গুলো দেখানো হলোঃ

এরপর স্বাধীন ওয়াইফাই কর্তৃপক্ষ আপনার ফর্মটি যাচাই-বাছাই করে বাড়িতে এসে ওয়াইফাই সংযোগ দিয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও তাদের স্বাধীন অ্যাপস ব্যবহার করে ওয়াইফাই সংযোগ নিতে পারেন।
বাংলাদেশে আরও অনেক আইএসপি (ISP) আছে। তবে স্বাধীন টেলিকমের বিশেষ দিক হলো তুলনামূলক কম খরচে স্থিতিশীল স্পিড প্রদান।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার এলাকায় অন্য আইএসপির রিভিউ ও স্পিড যাচাই করা উচিত। এর ফলে আপনি বুঝতে পারবেন কোন ওয়াইফাই নেটওয়ার্কে স্পিড বেশি।
স্বাধীন ওয়াইফাই প্যাকেজ বর্তমানে কম খরচে নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেটের একটি ভালো বিকল্প। আপনি যদি বাসা বা ছোট অফিসের জন্য স্থিতিশীল ওয়াইফাই সংযোগ চান,
তাহলে স্বাধীন টেলিকমের প্যাকেজ বিবেচনা করতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার এলাকার নেটওয়ার্ক কভারেজ ও গ্রাহক রিভিউ যাচাই করা গুরুত্বপূর্ণ।
লেখার মধ্যে ভাষা জনিত কোন ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত শেষ করছি।
স্বাধীন ওয়াইফাই কি আনলিমিটেড?
হ্যাঁ, অধিকাংশ প্যাকেজ আনলিমিটেড ডাটা সুবিধা দেয়। মাসিক বিল কত?
প্যাকেজ অনুযায়ী ৫০০ টাকা থেকে ৪০০০ টাকা পর্যন্ত হতে পারে। কত দিনে সংযোগ পাওয়া যায়?
সাধারণত ১–২ কর্মদিবসের মধ্যে। গেমিংয়ের জন্য কোন প্যাকেজ ভালো?
কমপক্ষে ৩০ এমবিপিএস প্যাকেজ নেওয়া ভালো।

আমি উদ্ভাস আইটির এডমিন শিহাব, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।