[ad_1]
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৫ মে ) ভোররাত সোয়া ৩টার দিকে উপজেলার দড়িকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এর ঢাকাগামী মেইন রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাছুম লাভলু ও এএসআই (নিঃ) আহাদ মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শফিকুল ইসলাম (৩৪)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী থানার কান্দিগাঁও গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে সোনারগাঁও উপজেলার হাতকোপা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা অনুযায়ী তা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
[ad_2]