• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আবরার ফাহাদের জন্মদিনে ভোট, যে বার্তা দিলেন ফারুকী আলহামদুলিল্লাহ বিজয়ের ব্যাপারে আশাবাদী: তারেক রহমান ‘সুষ্ঠু’ ভোট হওয়ায় প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা, ‘সংযম’ ধরে রাখার আহ্বান চ্যালেঞ্জ বিশাল হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী: এএফপিকে তারেক রহমান রমজানে নিম্ন আদালতের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ রাজধানীতে ৩৩০ আনসার সদস্যকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ এবারের নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান সিইসির নারায়ণগঞ্জে একটি কেন্দ্রের ৫ সিসি ক্যামেরা ভাঙচুর

‘সুষ্ঠু’ ভোট হওয়ায় প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা, ‘সংযম’ ধরে রাখার আহ্বান

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কৃতজ্ঞতা জানান।

নির্বাচনে ভোট গ্রহণ শেষে  প্রধান উপদেষ্টা বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন-সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের পেশাদারিত্ব—এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানাই। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এই বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।আমি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানাই—চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, বাংলাদেশ আজ আবারও প্রমাণ করেছে—জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা সম্মিলিতভাবে একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাব। এই নির্বাচন আমাদের জন‍্য মহা আনন্দের ও উৎসবের। এর মধ‍্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো। এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিলো। এই ধারা ধরে রাখা সম্ভব হলে আমাদের গণতন্ত্র উৎকর্ষের শিখরে যাবে। আসুন, গণতন্ত্রকে শক্তিশালী করার এই অভিযাত্রায় আমরা একসঙ্গে কাজ করি।

 




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts