• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
পাইলটিং স্কিম চালুর মাধ্যমে রোগীর দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে – স্বাস্থ্য মন্ত্রী ফতুল্লায় সন্ত্রাস বিরোধী আইনে আ’লীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২ নারায়ণগঞ্জে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করে যা বললেন শিক্ষামন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে ৩ জনের মৃত্যু এখন সরকারি সুবিধা পেতে ঘুষ লাগে না, পৌঁছে যাবে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা” — স্বাস্থ্যমন্ত্রী ইসলামী ছাত্র আন্দোলন বন্দর থানা পশ্চিম শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: সাখাওয়াত হোসেন  ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়? জেনে নিন

সুপ্রিম কোর্টে ইয়াবা-মদ-হেরোইনসহ একজন আটক

Reporter Name / ২৬৩ Time View
Update : শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন


সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এজলাসকক্ষের সামনে থেকে মাদকসহ খন্দকার হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে এনেক্স ভবনের সামনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

তার কাছ থেকে চার পিস ইয়াবা, এক বোতল মদ, সিগারেটের ভেতর লুকানো হেরোইন, চারটি মোবাইল ফোন এবং বেশ কয়েকটি গ্যাসলাইট উদ্ধার করা হয়।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোছাইন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি আদালতের ভেতরে অবৈধ মাদকসহ প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামের খন্দকার আব্বাস উদ্দিনের ছেলে খন্দকার হাফিজুর রহমান। তাকে এনেক্স ভবনের দ্বিতীয় তলার করিডোর থেকে মাদকসহ আটক করেন এসবি সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts