• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় পুলিশের সোর্স মামুনকে কুপিয়েছে র্দুবৃত্তরা নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন-সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা – IPCSBDPress ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ‍যুবকের মৃত্যু ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১ ৩০০ শয্যা হাসপাতালে দালাল বিরোধী যৌথ অভিযান, ৩ জনকে সাজা ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবার মাধ্যমে অংশ নেওয়া যাবে সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার পল্লী বিদ্যুৎ ও নেসকোর ভেলকিবাজিতে অতিষ্ঠ জনজীবন – IPCSBDPress নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা, দুই ভাগ্নে আটক YepCasino – Pełny Informator po Platformie Gamingowej Nowej Generacji

সাবেক এমপি শাহীন চাকলাদারের ৪ বছরের কারাদণ্ড

Reporter Name / ১৭১ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন


যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারকে দুদকের মামলায় চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে যশোর স্পেশাল জজ আদালতের বিচারক কে এম নুরুল ইসলাম একই রায়ে ৩৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেন।

দুদকের স্পেশাল পিপি মো. সিরাজুল ইসলাম জানান, ২০০৮ সালের ৩০ মার্চ দুদকের তৎকালীন উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ ছিল, তিনি ৩৮ লাখ টাকার সম্পদ গোপন করেছেন। দুদকের তদন্তে প্রমাণিত হয় তার ট্যাক্স ফাইলে দেখানো সম্পদের পরিমাণ ও দাখিল করা বিবরণীর মধ্যে অসামঞ্জস্য রয়েছে।

শাহীন চাকলাদার তার সম্পদ বিবরণীতে উল্লেখ করেন, মোট সম্পদ এক কোটি ৯৬ লাখ ২১ হাজার ৪০০ টাকা। যার মধ্যে এক কোটি ১ লাখ ৯১ হাজার ৫১৫ টাকা দেনা। কিন্তু দুদকের তদন্তে উঠে আসে তার প্রকৃত সম্পদের পরিমাণ ৫৬ লাখ ২৬ হাজার ২০০ টাকা। এর বাইরে ৩৮ লাখ তিন হাজার ৬৮৫ টাকার সম্পদ গোপন করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

২০০৯ সালের ৫ জানুয়ারি তদন্ত শেষে দুদক তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে আত্মগোপনে চলে যান শাহীন চাকলাদার। রায়ের দিন শাহীন চাকলাদার আদালতে উপস্থিত ছিলেন না।

গেল বছরের ১৬ অক্টোবর দুদকের আবেদনের প্রেক্ষিতে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের শাহীন চাকলাদারের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেন। নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন– শাহীন চাকলাদারের স্ত্রী ফারহানা জাহান মালা, দুই মেয়ে সামিয়া জাহান অন্তরা, মাঈসা জাহান অহনা এবং ছেলে জাবীর চাকলাদার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts