সাগরদী বাজারে খিদিরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত।
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।
২৯ জানুয়ারি সন্ধ্যায় নরসিংদীর সাগরদী বাজারে খিদিরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মনোহরদী–বেলাবো আসনে ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্বাচনী প্রচারণায় প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।
গণমিছিলে খিদিরপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আবুল ফজল, সহ-সভাপতি আক্রমণ হোসেন বকুল, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য ডা. এম এইচ কবির ও মাহমুদুর রহমান তপন, মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ,সাগরদী ব্রিকস ফিল্ডের স্বত্বাধিকারী মাঈন উদ্দিন বাবুল সাবেক সাধারণ সম্পাদক মনোহরদী উপজেলা তাঁতী দলের শাহাবুদ্দিন মেম্বার, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সাধারণ ভোটারদের সমর্থন কামনা করেন। গণমিছিলে যুবদল নেতা রুহুল আমিন শৈকত, শামীম মিয়া, রাসেল মিয়া, জাকির হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে সাগরদী বাজার মুখরিত হয়ে ওঠে।