সরকারি চিকিৎসকদের প্রাইভেট চেম্বার করলে লাইসেন্স স্থগিতের হুঁশিয়ারি
— স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল
সরকারি হাসপাতালে দায়িত্ব পালনকালীন সময়ে কোনো চিকিৎসক প্রাইভেট চেম্বার পরিচালনা করলে তার বিএমডিসি লাইসেন্স স্থগিত করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেন, সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে সঠিকভাবে চিকিৎসা ও ওষুধ পায় এবং কর্মঘণ্টায় চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে সারাদেশে জোরদার নজরদারি চালানো হচ্ছে। দায়িত্বে অবহেলা বা নিয়ম ভঙ্গের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনগণের আস্থা পুনরুদ্ধারে সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে গাফিলতি সহ্য করা হবে না।