• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন |
  • English Version

সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন


জাতীয় নাগরিক পাটি এনসিপির আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে জনগণের রায় প্রতিফলিত হয়েছে। ৭০% মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে। বিএনপি নিজেও এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। বিএনপির দলীয় প্রধান গণভোটের প্রচারণায় গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছেন। সংবিধানের দোহাই দিয়ে তারা গণভোটের আদেশকে অস্বীকার করছে।

 

শনিবার (২৮ মার্চ) বিকেলে শহরের চাষাড়ায় জেলা পরিষদের ডাক বাংলোতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি আরও বলেন, আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি। স্বাধীনতার ঘোষক নিয়ে একজন ইউএনও বিতর্কের মধ্যে পড়লেন। যেখানে আমাদের সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক শেখ মুজিবরকে বলা আছে। সেহেতু জিয়াউর রহমানকে কেউ সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক বলতে পারে না। তারা তাদের ইচ্ছে মতো সংবিধান কোথাও মানছেন কোথাও মানছেন না। এই দ্বিচারিতা অলরেডি জনগণের সামনে উম্মোচিত হয়েছে। 

 

নাহিদ ইসলাম বলেন, আমাদের আহবান থাকবে দ্রুততার সাথে গণভোটের গণরায়কে মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ তৈরী করা। সেখানে সকল সংস্কারগুলো বাস্তবায়ন করা। এর যদি কোন ব্যর্ত্যয় ঘটে, এবং তারা যদি এভাবে সংবিধানের দোহাই দেয় এটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না। এটা রাজনৈতিতে আস্থার সংকট তৈরী করবে। তখন এই জিনিস রাজপথে গড়াবে। তাই আমরা বলবো সেই জিনিস যেন রাজপথে না গড়ায় সংসদে সমাধান হয়, এইটার দায়িত্ব সরকারি দলকে নিতে হবে, যেহেতু তারা ম্যাজুরিটিতে আছেন।

 

নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আমরা দেখেছি, আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জকে একটি মাফিয়া এলাকা হিসেবে পরিচিত করা হয়েছিল। এখানকার রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করত বিভিন্ন গডফাদার ও মাফিয়ারা। গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই গডফাদার ও মাফিয়ারা পরাজিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্য সচিব জোবায়ের হোসেন (তামজিদ), সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের আহ্বায়ক মো. শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী (অভি), জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সারফারাজ হক সজীব, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts