• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন |
  • English Version

শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার

Reporter Name / ১৫৬ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন


নরসিংদীর শিবপুরে হত্যা ও ডাকাতি  মামলার আসামী মনির হোসেন ও তার এক সহযোগীকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। বুধবার (০৬ অগাস্ট) বিকালে শিবপুর উপজেলার উত্তর কারার চর এলাকার নিজ বাড়ি হতে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মনির হোসেন (৩৩) উত্তর কারার চর এলাকার মো: ফজর আলীর ছেলে ও তার সহযোগী বরকত উল্লাহ (২০) একই এলাকার শেখ ফরিদের ছেলে।

তাদের নিকট থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি মোটরসাইকেল, ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ফোন জব্দ করা হয়।

র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, মনির হোসেনের নামে রায়পুরা ও শিবপুর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া ডাকাতি ও মাদক মামলা সহ  বিভিন্ন থানায় অন্তত ১০ টি মামলার আসামি সে। তাকে শিবপুর থানায় হস্তান্তর করা হবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts