• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় ঝুট ব্যবসার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩ রাজশাহীতে ৪১তম ক্যাডেট এসআই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত – IPCSBDPress সকাল ৯টার মধ্যে ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা শিক্ষার্থীরাই ভবিষ্যৎ নেতৃত্ব দেবে: ইউএনও শিবানী সরকার রূপগঞ্জে অবৈধ ভোজ্য তেল উৎপাদন: দুই প্রতিষ্ঠানকে জরিমানা নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান ৭ মামলায় জরিমানা ৭৭৫০০ টাকা গণভোটের রায় অমান্য করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি: না’গঞ্জে ১১ দলীয় জোট সিদ্ধিরগঞ্জে হাইব্রিড নেতাদের আধিপত্য বিস্তারে দলের ভাবমূর্তি ক্ষুন্ন, তৃণমূলে ক্ষোভ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে ১৯ জন গ্রেপ্তার – IPCSBDPress ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার কমিটি গঠনকল্পে সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীরাই ভবিষ্যৎ নেতৃত্ব দেবে: ইউএনও শিবানী সরকার

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন


বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৬তলা ভবনের উদ্বোধন, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সমাজ কখনো সহজে কারো অবদান স্বীকার করে না; বরং নিজ যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে এমন অবস্থানে পৌঁছাতে হয়, যেখানে সমাজ বাধ্য হয়ে তা স্বীকৃতি দেয়। জীবনের পথে নানা বাধা এলেও শিক্ষার্থীদের তা মোকাবেলার যথেষ্ট শক্তি ও সামর্থ্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শিবানী সরকার আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষার্থীরাই ভবিষ্যতে প্রধানমন্ত্রী, নীতিনির্ধারকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নেতৃত্ব দেবে এবং দেশ ও পরিবারের মুখ উজ্জ্বল করবে।

বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, ইফাত আরা কাউসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts