[ad_1]
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বিকেলে থানা কার্যালয়ে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আল্লামা মুফতি বশিরুল্লাহ (দা.বা.)।
সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুফতি কাসেম আল হোসাইনীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নূর হোসাইন নূরানীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সাংগঠনিক সম্পাদক মুফতি নুরুস সালাম, অর্থ সম্পাদক মুফতি কেফায়েত উল্লাহ, প্রচার সম্পাদক মুফতি হুজাইফা আল মাহদী, মুফতি জাকারিয়া আল ফরহাদ, মুফতি আল আমিন, দপ্তর সম্পাদক মাওলানা আল আমিনসহ কেন্দ্রীয় ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের রূহের মাগফেরাত কামনা করেন। একই সাথে তারা ৫ই মে শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন, তাদের হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
[ad_2]