• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নির্বাচনে নিরাপত্তা, অংশগ্রহণ ও লেভেল প্লেয়িং ফিল্ড বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষ: আহত অবস্থায় ৯৬ জনকে আনা হয় ঢাকা মেডিকেলে তারেক রহমানকে প্রকাশ্য আলোচনায় বসার আহ্বান জামায়াত আমিরের বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান শহীদ ওসমান হাদি হত্যার বিচারে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না: নাহিদ ইসলাম ড. ইউনূসকে কীভাবে মনে রাখবে বাংলাদেশ? সোশ্যাল মিডিয়ায় পুলিশ সদস্যরা নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না বিএনপির ইশতেহার ঘোষণা শুক্রবার – একুশের কাগজ ৪ মেট্রো স্টেশনে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য স্পেস বরাদ্দ পেল এন এন কমিউনিকেশন ও জালালাবাদ এন্টারপ্রাইজ দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান

শহীদ ওসমান হাদি হত্যার বিচারে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না: নাহিদ ইসলাম

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন


শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবি করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শহীদ হাদি হত্যার বিচারে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। আমরা গতকাল দেখেছি শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে তার পরিবার অবস্থান নিয়েছিল। আমরা স্পষ্ট বলতে চাই, শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারা, আসামিদের গ্রেপ্তার করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে। এখনো সময় আছে, শহীদ ওসমান হাদির পরিবারকে যেন কোনোভাবে অসম্মান করা না হয়। অতিসত্বর এই বিচারের জন্য কার্যকর ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সাভার পৌর এলাকার চাপাইন রোডে জাবাল-ই- নূর মাদ্রাসার বিপরীত পাশে নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুল, জামায়াতের ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন, সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনসহ প্রমুখ।

নাহিদ ইসলাম বলেন, আমরা কোনো হুমকি ও রক্তচক্ষুকে ভয় পাই না। একটি জোট, তাদেরকে আর জোট বলা যাবে না। বড় একটি দল অনেকগুলো দলকে পেটের ভেতর নিয়ে নিয়েছে। বহুদলীয় গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছেন। সেই দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেড়াচ্ছেন। আমরা বলছি সেই রক্তচক্ষু উপেক্ষা করেই ৫ আগস্ট বদলে ছিলাম। আমরা কোনো হুমকি ও রক্তচক্ষুকে ভয় পাই না। ঢাকা-১৯ (সাভার আশুলিয়া) আসনের মানুষ কোনো রক্ত চক্ষুকে ভয় পায় না। সেই দলের একজন এসে বললেন আমাদের একটি প্ল্যান আছে, আমরা তাকে সাধুবাদ জানিয়েছি। প্ল্যান থাকলে প্ল্যান শেয়ার করেন, আমরা চাই পরিবর্তন হোক।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষকে আর কোনো প্রতারক বেইমানদের কাছে দেশের গণতান্ত্রিক দায়িত্ব দিতে চায় না। বার বার একটা কথা বলা হচ্ছে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আপনাদের কী ছিল বাংলাদেশের মানুষ তা দেখেছে। এই অভিজ্ঞতা ভালো কোনো অভিজ্ঞতা না,  ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যে অভিজ্ঞতা হয়েছে তা বাংলাদেশের মানুষ দেখেছে, আপনাদের সেই পুরোনো কথা বলে আর বিব্রত করতে চাই না। আপনারা ৫ আগস্টের পর থেকে যা করেছেন তাই যথেষ্ট আপনাদের বিরুদ্ধে ভোট দেওয়ার। অভিজ্ঞতার কথা বলে নিজেদেরকে আর অপমানিত করবেন না। বাংলাদেশের মানুষ এখন নতুনদেরকে সুযোগ দিতে চায়। যাদের অন্তরে দেশপ্রেম আছে,  যাদের দক্ষতা আছে তাদের অভিজ্ঞতার কোনো ঘাটতি সরকার পরিচালনা করার জন্য হবে না।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts