• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বৈষম্যমুক্ত মানবিক ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত সমাজ গঠনে ‘প্রয়াস’র অবদান: সুস্থতা প্রাপ্তদের বর্ষপূর্তি উদযাপন শীতলক্ষ্যা ট্রাভেলসের হজ্জযাত্রীরা দেশে ফিরছেন কাশীপুর বড় মসজিদের ওয়াকফকৃত জমি রক্ষার দাবিতে মানববন্ধন রূপগঞ্জে গণপিটুনির শিকার ডিবির তিন সদস্যসহ গ্রেপ্তার ৪ বন্দরে ‘জাগো বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠন’র কার্যালয় উদ্বোধন বন্দরে গৃহবধূকে হত্যাচেষ্টা ও লুটের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণে আহত ৮, দুই ঘণ্টা সড়ক অবরোধ জনগণের রায়কে সম্মান না করলে হিমালয়ের মতো দাঁড়াবে মানুষ: শফিকুর রহমান বন্দরে সাংবাদিক ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত

লোক দেখানোর জন্য খুনি হাসিনার বিচার করবো না: সারজিস

Reporter Name / ১৬৯ Time View
Update : শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন


আমরা লোক দেখানোর জন্য খুনি হাসিনার বিচার করবো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

রোববার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় রাজধানী টোকিওর ইকোনো কুমিন সেন্টারে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে চার শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন। এনসিপির ডায়োস্পোরা অ্যালায়েন্সের এশিয়া প্রতিনিধি জুবায়ের সরদারের সভাপতিত্বে ও হাসান বিন রহিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম। এ সময় ওসাকার প্রতিনিধি মিরাজ, মঈনুল, সৌরভ, সাজ্জাদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সারজিস আলম বলেন, খুনি হাসিনার বিচার এমন স্ট্যান্ডার্ডে হবে যা পৃথিবীর সব স্ট্যান্ডার্ড, সব আইন বিচার হিসেবে মেনে নেবে। সুতরাং আমরা লোক দেখানোর জন্য খুনি হাসিনার বিচার করবো না। যেমন করে হাসিনা বাংলাদেশের আলেম-ওলামা, রাজনীতিবিদদের শুধু নিজের খায়েশ পূরণ করার জন্য লোক দেখানো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করেছে। এই আইসিটি ট্রাইব্যুনাল আপনার-আমার খায়েশ পূরণের জন্য বিচার করতে চায় না, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে শেষ করে তাকে ফাঁসিতে ঝোলানো নিশ্চিত করতে চায়।

এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ৭১ এর সংবিধানে মুসলমানদের রক্ত বাদ দেওয়া হয়েছিল। গত ১৫ বছর কারও মুখে দাঁড়ি থাকলে, মাথায় টুপি থাকলে, টাকনুর নিচে কাপড় পরলে তাকে জঙ্গি বলে রাস্তায় খুন করা বৈধ করা হয়। এটা ছিল ভারতের এজেন্ডা। ভারতের একটা ফোর্স বাংলাদেশে ছিল, তাদের মাধ্যমে এই কাজ করা হয়েছে। সেই ফোর্স ছিল আওয়ামী লীগ। যে স্বৈরাচার ব্যবস্থা বাংলাদেশে বাস্তবায়ন করা হয়েছে, তার মূল ছিল সংবিধান। এজন্য আমাদের সংবিধান অবশ্যই পরিবর্তন করতে হবে।

আগামী নির্বাচন থেকে প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার জোর দাবি জানান। এছাড়া জাপানে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের মরদেহ সহজে দেশে নেওয়ার ব্যবস্থা করার দাবিও জানান তারা। এ সময় এসব দাবি পূরণে কাজ করবেন বলে আশ্বাস দেন উপস্থিত এনসিপি নেতারা।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts