• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

রূপগঞ্জের গোলাকান্দাইলে যৌথ অভিযান, ৯ মাদকসেবী গ্রেপ্তার

Reporter Name / ৭৫ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে ১৪ বোতল ফেন্সিডিলসহ ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১২ জুন ) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন চিহ্নিত মাদক আড্ডা ও আস্তানায় এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন, ভুলতা ফাঁড়ির ইনচার্জ রঞ্জু সরকার এবং র‍্যাবের উপ-পরিচালক মো. শাহীন।

অভিযানকালে গোলাকান্দাইল গ্রামের কথিত মাদক কারবারি দেলোয়ার ও মুন্নির বাড়িসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং ৯ জন মাদকসেবীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মনির হোসেন (৬০), জাকির হোসেন (৪৯), সাজ্জাত (২১), রাজন (২০), ইউসুফ (২০), আশ্রফুল (২৭), সুমন মিয়া (৩০), আবু রায়হান (২২) ও রাসেল (৪৪)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category