• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সংসদেও ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাস্তবায়ন করব ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১ দেশ: জেলেনস্কি জ্বালানি তেলের যথাযথ সরবরাহে মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন ফ্যাসিবাদী শক্তি ঐক্যবদ্ধ হবার চেষ্টা করছে, সবাইকে সজাগ থাকতে হবে মনোহরদী পৌরসভায় নগর সমন্বয় কমিটির (TLCC) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীলঙ্কা নারী দলের কোচ হলেন বাংলাদেশের সাবেক কোচ যতো কিছুই চলুক, দ্রুতই জুলাই মিউজিয়াম চালু হবেই আজ নরসিংদী’র কৃতি সন্তান ছাত্র নেতৃত্বের দৃষ্টান্ত শহীদ বাবলু’র ৩৯ তম মৃত্যু বার্ষিকী থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে সর্বস্তরের জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি বিদেশে কর্মসংস্থানে ভাষা প্রশিক্ষণকেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, লাল গালিচায় অভ্যর্থনা – IPCSBDPress

Reporter Name / ৬১ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন


আপডেটঃ ১০:২৪ পূর্বাহ্ণ | নভেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। ড্রুকএয়ারের একটি ফ্লাইটে তিনি সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে লাল গালিচা সংবর্ধনায় বরণ করা হয়। বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আগমনের পর ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক হয়, যেখানে তোবগে শুক্রবারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রী তোবগেকে সাময়িক সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ১৯ বার তোপধ্বনি এবং গার্ড অব অনারে সম্মান জানানো হয়। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে দর্শনার্থী বইতে তিনি স্বাক্ষর করবেন বলে জানা গেছে।ভুটানের প্রধানমন্ত্রীর সফরে দুপুরের পর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার একান্ত বৈঠক নির্ধারিত আছে।

দিনের কার্যক্রম শেষে সন্ধ্যায় তার সম্মানে সরকারি নৈশভোজের আয়োজন করা হয়েছে। সফরকালে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার সুযোগ তৈরি করবে।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts