• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
এবারের নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেলো রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী অস্ত্র সহ আটক বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান: আইন উপদেষ্টা বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হচ্ছেন কে? সরদার সাখাওয়াত হোসেন বকুল কে মন্ত্রী হিসাবে দেখতে চান মনোহরদী বেলাবো এর জনগণ উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ মন্ত্রী হিসেবে দেখতে চান ফজলে হুদা বাবুলকে ​আমার বিরুদ্ধে বিএনপি সর্বশক্তি দিয়ে নেমেছিল: রুমিন ফারহানা বসন্ত মানে হলুদ রং কেন? বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে।

রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী অস্ত্র সহ আটক

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন


নরসিংদীর জেলার রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলিসহ একজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত ব্যক্তি নূর আলম ওরফে কাবিলা। তিনি রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের পাড়াতলী গ্রামের বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ৪টি দেশীয় তৈরি রাইফেল, ১টি দেশীয় পিস্তল, ১টি বুলেটপ্রুফ জ্যাকেট এবং ৯ রাউন্ড বিভিন্ন ধরনের তাজা গুলি উদ্ধার করা হয়।
ওসি (তদন্ত) জানান, গত ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পাড়াতলী গ্রামে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী নূর আলম ওরফে কাবিলাকে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ থানা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, চরাঞ্চলে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts