[ad_1]
আপডেটঃ ২:৫৩ অপরাহ্ণ | এপ্রিল ২৩, ২০২৬
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলার ৩ জন এবং অন্যান্য মামলার ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে আরএমপি।নগরীতে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এমন তৎপরতা ভবিষ্যতেও জোরদার থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
[ad_2]