• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |
  • English Version

রাজশাহী মহানগরীতে অভিযানে গ্রেপ্তার ৩৫ জন – IPCSBDPress

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন


আপডেটঃ ১২:৫২ অপরাহ্ণ | এপ্রিল ০৭, ২০২৬

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে পৃথক অভিযানে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরদার তৎপরতা চালানো হয়।অভিযান চলাকালে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ১৩ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন ধরনের অভিযোগ ও মামলা ছিল, যা যাচাই-বাছাই করে তাদের আটক করা হয় এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।আরএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিশেষ করে মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts