[ad_1]
বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেক সময় দেখা যায় মোবাইল চার্জে লাগানোর পর স্ক্রিনে চার্জিং সাইন দেখায়, অথচ ব্যাটারির চার্জ বাড়ে না। এই সমস্যাটি বেশ বিরক্তিকর এবং অনেক ব্যবহারকারী বুঝতে পারেন না এর আসল কারণ কী।
এই আর্টিকেলে আমরা জানবো মোবাইল চার্জ দিলে দেখায় চার্জ হয় কিন্তু চার্জ হয় না, এর কারণ, সমাধান এবং ভবিষ্যতে এই সমস্যা এড়ানোর উপায়।
মূলত মোবাইলের চার্জিং সমস্যার সমাধান নিয়ে আজকের আর্টিকেলে বিস্তারিত জানাবো। অনেক সময় স্মার্টফোনে চার্জ দিলে চার্জ হতে চাই না, এর কিছু কারণ থাকে।
সেই কারণগুলো জানতে পারলেই আপনি সমস্যার সমাধান করতে পারবেন এবং দীর্ঘদিন ধরে মোবাইলটি ব্যবহার করতে পারবেন।
মোবাইল চার্জিং সমস্যার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। কখনো চার্জার সমস্যা, কখনো ব্যাটারি সমস্যা আবার কখনো সফটওয়্যার ত্রুটির কারণেও এমন হতে পারে।
এছাড়া আরও বিভিন্ন কারণে মোবাইলে চার্জ হয় না। আপনার প্রথমেই মোবাইলে চার্জিং না হওয়ার কারণগুলো জানতে হবে এবং তারপর সমাধান করতে হবে।
দেখা যাচ্ছে সামান্য কিছু কারণেই আপনার ফোনে চার্জ হচ্ছে না। যার ফলে আপনি ফোনটি নিয়ে মেকানিকের দোকানে নিয়ে যাচ্ছেন।
অবশ্যই পড়বেনঃ
এর ফলে আপনার অনেক টাকা খরচ হচ্ছে। তাই সকলকে আগে থেকেই এই বিষয়গুলো জেনে রাখতে হবে। যাতে করে ঘরে বসেই সমস্যাটি সমাধান করে খরচ বাচানো যায়। নিম্নে কারণগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলোঃ
অনেক সময় চার্জারের ভিতরের সার্কিট দুর্বল হয়ে যায়। ফলে মোবাইলে চার্জিং আইকন দেখালেও পর্যাপ্ত পাওয়ার প্রবাহিত হয় না। এক্ষেত্রে চার্জ অনেক ধীরগতিতে হয়ে থাকে।
আবার অনেক সময় চার্জ হয় না। অনেক কম পাওয়ার যায়, যার ফলে ফোন এর ব্যাটারি সঠিকভাবে চার্জ হতে পারেনা।
লক্ষণঃ
সমাধানঃ মোবাইল চার্জ দিলে দেখায় চার্জ হয় কিন্তু চার্জ হয় না সমাধান
সর্বশেষে বলবো আপনার ফোনের চার্জারটি নষ্ট হয়ে গেলে চার্জার পরিবর্তন করুন। নতুন ভাল ব্যান্ডের চার্জার ব্যবহার করুন, এক্ষেত্রে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
মূলত এই সমস্যার ক্ষেত্রে চার্জার পরিবর্তন করে দেখতে হবে। যদি আপনার বাসা বাড়িতে এক্সট্রা কোন চার্জার থাকে, তাহলে সেই চার্জার দিয়ে চেক করে দেখুন।
যদি ফোন চার্জ হয়, তাহলে বুঝবেন আপনার আগের চার্জারের সমস্যা আছে। সে ক্ষেত্রে আপনি বাজার থেকে অরজিনাল চার্জার অথবা ব্যান্ডের ভালো চার্জার কিনে ব্যবহার করতে পারেন।
চার্জিং ক্যাবল ভেতর থেকে ছিঁড়ে গেলে অনেক সময় চার্জিং সাইন দেখায় কিন্তু চার্জ হয় না। এছাড়াও চার্জিং ক্যাবল অনেক নিম্নমানের হয়ে থাকলে, ফোন চার্জ হয় না।
অনেক ধীরগতিতে ফোনটি চার্জ হতে থাকে। বাজারে অনেক কোয়ালিটির চার্জিং কেবল পাওয়া যায়। সাধারণত কম দামের usb ক্যাবলগুলো দিয়ে ফোন চার্জ দেওয়া যায় না।
কারণ সেগুলো দিয়ে অনেক কম কারেন্ট প্রবাহ হয়। এজন্য ফোনের অরজিনাল কেবিলটি যদি নষ্ট হয়ে যায়, বাজার থেকে ভালো মানের হাই কোয়ালিটি ইউএসবি ক্যাবল কিনে ব্যবহার করবেন।
তাছাড়াও ফোন কোম্পানির কাস্টমার কেয়ার থেকে অরজিনাল ইউএসবি ক্যাবল কিনতে পাওয়া যায়, যার দাম সাধারণত একটু বেশি হয়ে থাকে।
সমাধানঃ
মোবাইল চার্জ দিলে দেখায় চার্জ হয় কিন্তু চার্জ হয় না এর অন্যতম কারণ হলো চার্জিং পোটে ময়লা জমা। সাধারণত চার্জিং পোর্টে ময়লা জমলে এই সমস্যাটি হয়ে থাকে।
ফোন কিছুতেই চার্জ হয় না বরং বারবার চার্জার ডিসকানেক্ট লেখা উঠে। এছাড়াও চার্জার ঢিলা হয়ে যায়, আর মাঝে মাঝে চার্জিং বন্ধ হয়ে যায়। এই সমস্যা সমাধান করার জন্য আপনাকে স্মার্টফোনের চার্জিং পোর্টটি পরিষ্কার করতে হবে।
সমাধানঃ
পুরোনো ব্যাটারি অনেক সময় চার্জ গ্রহণ করতে পারে না। ফলে চার্জিং দেখালেও ব্যাটারি শতাংশ বাড়ে না। এই কারণে চার্জিং রিলেটেড সমস্যাটি হয়ে থাকে।
আপনার স্মার্টফোনের ব্যাটারি অনেক পুরনো হলে চার্জিং সমস্যা হতে পারে। সাধারণত ব্যাটারি নষ্ট হয়ে গেলে বা ব্যাটারির আয়ু কমে গেলে এই সমস্যাটি হয়।
এ সময় ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায়, ফোন অতিরিক্ত গরম হয়। তাছাড়াও মাঝে মাঝে চার্জ ১% থেকে বাড়ে না।
এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে অবশ্যই মোবাইলে নতুন ব্যাটারি লাগাতে হবে। আগের পুরাতন ব্যাটারি রিপ্লেস করে নিউ অরজিনাল ব্যাটারি সেট করতে হবে। তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে।
সমাধানঃ
কখনো সফটওয়্যার আপডেটের সমস্যার কারণে চার্জিং সিস্টেম ঠিকভাবে কাজ করে না। এই সমস্যাটি প্রায়ই মোবাইল ফোনেই হয়ে থাকে।
এজন্য সফটওয়্যার আপডেট করার আগে ইউটিউব ও ইন্টারনেট থেকে রিভিউ দেখে নিবেন। মূলত বেটা ভার্সনের সফটওয়্যার আপডেট করলে এই প্রবলেমটি হতে পারে।
যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে ফোনটি ফ্যাক্টরি রিসেট করুন অথবা নতুন আপডেটের জন্য অপেক্ষা করুন।
কারণ নতুন আপডেটের মাধ্যমে এ সমস্যাটি সমাধান হয়ে যায়। পাশাপাশি রিস্টার্ট করলে অনেক সময় প্রবলেম সলভ হয়ে যায়।
সমাধানঃ
মোবাইল চার্জ দিলে দেখায় চার্জ হয় কিন্তু চার্জ হয় না এই সমস্যা হওয়ার কারণ হলো ব্যাকগ্রাউন্ডে বেশি অ্যাপ চালু থাকা। অনেক অ্যাপ একসাথে চললে ফোন যত দ্রুত চার্জ নিচ্ছে তত দ্রুত ব্যাটারি খরচও হচ্ছে।
মূলত বেশি অ্যাপ চালু থাকলে, অ্যাপ গুলো ব্যাটারি খরচ করে এবং পাশাপাশি ফোন চার্জ হতে থাকে। এক্ষেত্রে ব্যাটারির পার্সেন্টেজ বাড়েনা।
সমাধানঃ
কম পাওয়ারযুক্ত USB পোর্ট বা খারাপ মাল্টিপ্লাগ ব্যবহার করলে চার্জ ঠিকভাবে হয় না। এছাড়াও ডুপ্লিকেট চার্জার ব্যবহার করলে ফোন চার্জ হয় না। পাশাপাশি ফোন অনেক গরম হয়ে যায়।
এক্ষেত্রে উল্টো আপনার ফোনের ক্ষতি হয়। এজন্য সকলকে বলবো ভালো ব্যান্ডের অরজিনাল চার্জার ব্যবহার করুন।
যদি মার্কেটে আপনার ফোনের মডেলের চার্জার খুঁজে না পান, সেক্ষেত্রে ভালো কোম্পানির চার্জার কিনে ব্যবহার করবেন।
সমাধানঃ
মোবাইল চার্জ না হলে বিভিন্ন উপায়ে খুব দ্রুত সময়ে সমস্যার কারণ বোঝা যায় এবং সমাধান করা যায়। নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
নিচের সমস্যা হলে দ্রুত মোবাইল সার্ভিস সেন্টারে যান:
মোবাইল চার্জ দিলে দেখায় চার্জ হয় কিন্তু চার্জ হয় না এই সমস্যাটি সাধারণ হলেও অবহেলা করা উচিত নয়। বেশিরভাগ ক্ষেত্রে চার্জার, ক্যাবল, চার্জিং পোর্ট অথবা ব্যাটারির সমস্যার কারণেই এমন হয়।
সঠিকভাবে সমস্যা শনাক্ত করে দ্রুত সমাধান নিলে ফোনের ক্ষতি কমানো সম্ভব। সবসময় ভালো মানের চার্জার ব্যবহার করুন এবং ফোনের যত্ন নিন।
আর আমরা ইতিমধ্যেই আর্টিকেলে কারণগুলো উল্লেখ করেছি। পাশাপাশি সমস্যার সমাধান দিয়ে দিয়েছি, যদি কোন গুরুতর সমস্যা হয়। তাহলে সার্ভিস সেন্টারে গিয়ে মোবাইল ফোনটি ঠিক করুন।
মোবাইল চার্জিং দেখায় কিন্তু চার্জ বাড়ে না কেন?
সাধারণত চার্জার, ক্যাবল, ব্যাটারি বা চার্জিং পোর্টের সমস্যার কারণে এমন হয়। চার্জিং পোর্ট পরিষ্কার করলে কি সমস্যা ঠিক হয়?
অনেক ক্ষেত্রে ধুলো পরিষ্কার করলে চার্জিং স্বাভাবিক হয়ে যায়। নকল চার্জার ব্যবহার করলে কি সমস্যা হতে পারে?
হ্যাঁ, এতে ব্যাটারি দ্রুত নষ্ট হতে পারে এবং চার্জিং সমস্যা দেখা দিতে পারে। সফটওয়্যার আপডেট না দিলে কি চার্জিং সমস্যা হয়?
কখনো কখনো পুরোনো সফটওয়্যারের কারণে চার্জিং বাগ দেখা দিতে পারে। ব্যাটারি পরিবর্তন করলে কি সমস্যা সমাধান হয়?
যদি ব্যাটারি নষ্ট হয়ে থাকে তাহলে নতুন ব্যাটারি ব্যবহার করলে সমস্যা ঠিক হয়ে যায়।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।
[ad_2]
Source link