• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেলেন সাকলাইন-রিপন ভোগ্যপণ্যের আমদানি-মজুত স্থিতিশীল, উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী আমাদের সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে: প্রধানমন্ত্রী বন্দরে ৪টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান, সংযোগ বিচ্ছিন্ন বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রতন গ্রেপ্তার তারকাদের বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে ‘লাল সালাম’ ন্যানসির সাংবাদিক রহিমের জন্মদিন পালন সোনারগাঁয়ে ২০২৫ সালের প্রশ্নপত্রে দেড় ঘণ্টা পরীক্ষা দিলো শিক্ষার্থীরা! টিকটক ভিডিও দেখে টাকা ইনকাম করার ৬টি সেরা উপায় শুল্ক সুবিধার অপব্যবহার রোধে সতর্কবার্তা এনবিআর চেয়ারম্যানের

মানবিক সহায়তায় মানব কল্যাণ পরিষদের কম্বল বিতরণ

Reporter Name / ২৮১ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন


নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা প্রশাসনের আন্তরিক সহযোগীতায় আর্তমানবতা সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মানবিক যোদ্ধা মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার তত্ত্বাবধানে পহেলা ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ শহরের আইলপাড়া, পাঠানটুলী ও হাজীগঞ্জ এলাকায় মানবিক সহায়তায় প্রায় ১৭০ জন মানুষকে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের মানবিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভানেত্রী আয়শা আক্তার,মানব কল্যাণ পরিষদের মহাসচিব মো: নিজাম উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক শরিফুল হাসান রোকন, ১০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপি সদস্য মোঃ সোহেল খন্দকার, ক্রীড়াবিদ মোঃ দুলাল, ফতুল্লা ইউনিয়ন পরিষদের মানবিক যোদ্ধা শফিউর রহমান রাজু, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের মোঃ ইমতিয়াজ ভূইয়া, স্থানীয় যুবদলের নেতা মোঃ রাশেদুল ইসলাম, সমাজকর্মী শওকত আলী মোহন ও রাজিবসহ অন্যান্য।

পরিশেষে গরীব অসহায় দুঃস্থ মানুষ কম্বল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেন এবং মানব কল্যাণ পরিষদের সদস্য ও কর্মীদের জন্য প্রাণ ভরে দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts