• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নরসিংদী–৪ আসনে ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের ঐতিহাসিক বিজয় মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ: প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জের ৫টি আসনে জয়ী হলেন যারা চিরতরে মেছতা দূর করার উপায়: ঘরোয়া ও চিকিৎসা পদ্ধতির সম্পূর্ণ গাইড দেড় বছরের অপেক্ষার অবসান, নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন: সেনাপ্রধান আবরার ফাহাদের জন্মদিনে ভোট, যে বার্তা দিলেন ফারুকী আলহামদুলিল্লাহ বিজয়ের ব্যাপারে আশাবাদী: তারেক রহমান ‘সুষ্ঠু’ ভোট হওয়ায় প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা, ‘সংযম’ ধরে রাখার আহ্বান চ্যালেঞ্জ বিশাল হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী: এএফপিকে তারেক রহমান রমজানে নিম্ন আদালতের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ

মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ: প্রধান উপদেষ্টা

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন


জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার এক ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  তিনি দিনটিকে জাতির জন্য ‘মহা আনন্দের দিন’ ও ‘মুক্তির দিন’ হিসেবে আখ্যা দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আজ যে প্রক্রিয়া শুরু হয়েছে, এর মধ্য দিয়ে আমরা অতীতকে সম্পূর্ণভাবে বর্জন করেছি। প্রতিটি ধাপে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। আসুন, আজ আমরা সবাই মিলে বাংলাদেশের জন্মদিন পালন করি। সারা দেশ দিনভর উৎসব করুক। প্রার্থীদের ভোট দেওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গণভোটও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণভোটে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার অংশগ্রহণ প্রয়োজন।

নিজের অনুভূতি জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটি আমার জীবনের এক মহা আনন্দের দিন। বাংলাদেশের মানুষের জন্যও এটি মহা আনন্দের এবং মুক্তির দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি আরও বলেন, আজকের এই যাত্রা অতীতের দুঃস্বপ্নের অবসান এবং নতুন করে পথচলার সূচনা।দেশের মানুষ দিনটিকে জাতীয় উৎসবের মতো করে গ্রহণ করেছে। অনেকেই ঈদের দিনের মতো দিনটি উদ্যাপন করছেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts