• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আগামী ১৫ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব চেয়েছে ইসি আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে আঞ্চলিক ভাষা টাকা ইনকাম করার সহজ উপায় জানলে অবাক হবেন! জাতীয় নিরাপত্তা কাঠামো নিয়ে আরও সতর্ক হতে হবে: প্রধানমন্ত্রী মনোহরদীতে সেন্ট্রাল হাসপাতাল ও জনকল্যান মেডিকেলে ১ লাখ টাকা জরিমানা দ্রব্যমূল্য যাতে না বাড়ে সরকার সে বিষয়ে সচেষ্ট: শামা ওবায়েদ মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর পুনরায় শ্রম ভিসা চালু করতে আরব আমিরাতকে অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর যমুনা ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী

মনোহরদীতে সেন্ট্রাল হাসপাতাল ও জনকল্যান মেডিকেলে ১ লাখ টাকা জরিমানা

Reporter Name / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

মনোহরদীতে সেন্ট্রাল হাসপাতাল ও জনকল্যান মেডিকেল হল-এ ১ লাখ টাকা জরিমানা।

মনোহরদী (নরসিংদী), ২৫ ফেব্রুয়ারি ২০২৬:
নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মনোহরদী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মনোহরদী সেন্ট্রাল হাসপাতাল-এ অনুমোদনহীন কীট ব্যবহার করার অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ৭০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে অনুমোদনহীন কীট জব্দ করা হয়।
অন্যদিকে জনকল্যান মেডিকেল হল-এ মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে একই আইনে ৩০,০০০ টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়েছে।
এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুম মুনিরা, ঔষধ তত্ত্বাবধায়ক, ঔষধ প্রশাসন, নরসিংদী।
অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:সজিব মিয়া।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts