
মনোহরদী পৌরসভায় নগর সমন্বয় কমিটির (TLCC) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদী পৌরসভা কার্যালয়ে নগর সমন্বয় কমিটির (TLCC) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) সকাল ১১টায় পৌরসভা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মনোহরদী পৌরসভার প্রশাসক ও মনোহরদী উপজেলার নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান। সভায় পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান বলেন, “পৌর এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নাগরিকদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।”
এসময় মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, “পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। নগরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
সভায় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নগর উন্নয়ন ও নাগরিক সেবার মান আরও উন্নত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।