• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব নেত্রকোণায় জরুরি কর্মসূচিতে হাম-রুবেলা টিকা দেয়া শুরু – IPCSBDPress দুই যুগে পা রাখল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – IPCSBDPress নরসিংদীতে হানিট্র্যাপে প্রবাসী অপহরণ, ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় গ্রেফতার ৪ পানি পানেই কি ত্বক সুন্দর থাকে? রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ জন – IPCSBDPress সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​লক্ষীপুর থেকে নিখোঁজ হওয়া দুই শিশু ফতুল্লায় উদ্ধার সোনারগাঁয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি ফতুল্লায় পুলিশের সোর্স মামুনকে কুপিয়েছে র্দুবৃত্তরা

মনোহরদী উপজেলা প্রেসক্লাবের জরুরি সভায় বিতর্কিত সভাপতি বহিষ্কার, কমিটি বিলুপ্ত ঘোষণা

Reporter Name / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন


নিজস্ব প্রতিবেদক
০৭ নভেম্বর ২০২৫ শুক্রবারে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের এক জরুরি সভা আজ সকাল ১০টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ক্লাবের সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেন।

সভায় সিদ্ধান্ত হয় যে, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল এর অনৈতিক কর্মকাণ্ডের কারণে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তাকে মনোহরদী উপজেলা প্রেসক্লাব থেকে বহিষ্কার এবং তার সভাপতির পদ বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

এছাড়া অদ্য ০৭ নভেম্বর ২০২৫ তারিখ হতে পূর্ববর্তী সকল কার্যনির্বাহী কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। সভায় জানানো হয়, পরবর্তীতে প্রেসক্লাবের সদস্যদের সম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি মনোহরদী উপজেলা প্রেসক্লাবের নামে বা পদবী ব্যবহার করতে পারবেন না।

তাজুল ইসলাম বাদলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মোঃ কামাল উদ্দিন বাদল, মোঃ মোবাবুক হোসেন, সেলিম রেজা মোঃ এমরুল ইসলাম, মোঃ অলিউল্লাহ, মোঃ রুবেল মিয়া, আলামিন ,জাকির হোসেন, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts