• বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীর দৌলতপুরে আইন-শৃঙ্খলা সভা, মাদক কারবারিদের হুঁশিয়ারি ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই: জামায়াত আমির মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশের শহীদের রক্তের ঋণে আমরা আবদ্ধ: পরিকল্পনা প্রতিমন্ত্রী সুখী হতে চাইলে রাষ্ট্রপতিকে অবিলম্বে অপসারণ করে গ্রেপ্তারের আওতায় আনতে হবে ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের অনেক বড় সাফল্য: প্রতিমন্ত্রী পুতুল দেশে মৌলবাদীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নারীরা: আইনমন্ত্রী মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ

মনোহরদীর দৌলতপুরে আইন-শৃঙ্খলা সভা, মাদক কারবারিদের হুঁশিয়ারি

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

মনোহরদীর দৌলতপুরে আইন-শৃঙ্খলা সভা, মাদক কারবারিদের হুঁশিয়ারি।

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

 

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নে মাদক, ইভটিজিং ও অনলাইন গেম্বলিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, মাদক, ইভটিজিং ও অনলাইন গেম্বলিং সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান। অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ওসি শাহিনুল ইসলাম বিশেষ করে যুব সমাজকে উদ্দেশ্য করে বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই তাদের মাদক, জুয়া ও সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা মাদক, ইভটিজিং ও অনলাইন গেম্বলিংসহ সকল ধরনের অপরাধ নির্মূলে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts